পলিটিক্স

পার্থ চট্টোপাধ্যায়ের বাড়িতে শোভন-বৈশাখী, তৃণমূলে প্রত্যাবর্তনের ইঙ্গিত?

বেশ কিছুদিন ধরেই মনে হচ্ছিল শোভন এবং বৈশাখী তৃণমূলে আসার জন্য পরিকল্পনা করছেন। আর এবারে এই পরিকল্পনা বাস্তবের রুপ নিতে চলেছে। সমস্ত জল্পনা উস্কে দিয়ে এবারে শোভন চট্টোপাধ্যায় এবং বৈশাখী পৌঁছে গেলেন তৃণমূল মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় এর বাড়িতে। রবিবার দুপুরে পার্থ চট্টোপাধ্যায় এর মা প্রয়াত হন। মৃত্যুকালে তার বয়স ছিল ৯১ বছর।

সেই সময় পার্থ চট্টোপাধ্যায় এর বাড়িতে গিয়ে শোক জ্ঞাপন করেছিলেন তৃণমূলের বহু নেতা নেত্রী। তার সাথেই গতকাল পার্থ চট্টোপাধ্যায় এর বাড়িতে গিয়েছিলেন রাজীব বন্দ্যোপাধ্যায়। তারপর থেকেই তার তৃণমূলে ফেরার জল্পনা আসতে আসতে তীব্র হতে শুরু করে দিয়েছে। আর এবারে অন্য আরেক নেতা এবং তার বান্ধবী অর্থাৎ শোভন এবং বৈশাখী গেলেন পার্থর বাড়িতে তার সাথে দেখা করতে।

সূত্রের খবর অনুযায়ী, সোমবার রাত ৮ টা ২৫ মিনিটে পার্থ চট্টোপাধ্যায় এর বাড়িতে যান শোভন এবং বৈশাখী। প্রায় ১ ঘন্টার বেশি সময় ধরে তারা কথা বলেন পার্থর সঙ্গে। তার মায়ের ব্যাপারে কথা হয় বলে জানা গেছে। তবে শুধুই কি মায়ের ব্যাপারে কথা হলো, নাকি তৃণমূলে ফেরা নিয়েও কথা হয়েছে দুজনের মধ্যে?

এবারে বিধানসভা নির্বাচনে কোনো আসনে শোভন কিংবা বৈশাখীকে প্রার্থী করেনি গেরুয়া শিবির। তার আগে থেকেই শোভন এবং বৈশাখী যেনো এই বিজেপিতে খাপ খাচ্ছিলেন না। প্রার্থীপদ না পাওয়ায় ক্ষোভে রাগে সেদিন রাতেই দলত্যাগ করেন শোভন এবং বৈশাখী। তারপর থেকে তাদের দুজনকে কোনো রাজনৈতিক পার্টির সঙ্গেই দেখা যাচ্ছেনা। তবে আবার তৃণমূলের সঙ্গে ঘনিষ্ঠতা শুরু হয় নারদ কাণ্ডে গ্রেফতারির পরে।

সিবিআই যখন শোভনকে গ্রেফতার করে নিয়ে যায়, তখন মমতা বন্দ্যোপাধ্যায়, তার সঙ্গে কথা বলেছিলেন। এরপর বৈশাখী বন্দ্যোপাধ্যায় এর গলায় মমতা বন্দ্যোপাধ্যায়ের ভূয়সি প্রশংসা। আর এবারে সরাসরি পার্থ চট্টোপাধ্যায় এর সঙ্গে সৌজন্য স্থাপন, সব দেখেই রাজনৈতিক মহলের ধারণা আবার তৃণমূলে ফিরতে চলেছেন মমতার প্রিয় কানন, এবং তার প্রাণের বান্ধবী বৈশাখী।

John Fabian

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026