বিনোদন

‘ফিরে এসো’, সুশান্তের প্রথম মৃত্যুবার্ষিকীতে আদরঘন পোস্ট রিয়া চক্রবর্তীর

ঠিক এক বছর আগে এই দিনে মুম্বইয়ের নিজের ফ্ল্যাট থেকে উদ্ধার করা হয়েছিল সুশান্ত সিং রাজপুতের দেহ। তারিখটি ছিল ১৪ জুন, ২০২০। দেখতে দেখতে একটা বছর পেরিয়ে গেল। সোমবার সুশান্ত সিং রাজপুতের প্রথম মৃত্যু বার্ষিকী। সেই উপলক্ষে প্রয়াত অভিনেতাকে স্মরণ করলেন সারা ভারতবাসী। তারকার প্রথম মৃত্যুবার্ষিকীতে তাই সকাল থেকেই আবেগে ভাসছেন সুশান্তের ফ্যান ও টিনসেল টাউনে তাঁর সহকর্মীরা।

অভিনেতার এই আত্মহত্যা ঘিরে উঠে এসেছিল একাধিক প্রশ্নও। সুপ্রিম কোর্টের নির্দেশে সুশান্তের মৃত্যুর তদন্ত আজও সিবিআই-এর হেফাজতে। এখনো এই মামলার তদন্ত অসমাপ্ত। এই মৃত্যু তদন্ত চলাকালীন উঠে এসেছিল প্রয়াত তারকার প্রাক্তন বান্ধবী তথা বলি-অভিনেত্রী রিয়া চক্রবর্তীর নাম। মাদক কাণ্ডে গ্রেফতার হয়েছিলেন। প্রায় একমাস হাজতবাসও করেছিলেন তিনি। আপাতত কিছু টাকা জরিমানা দিয়ে জামিনে মুক্ত রয়েছেন এই অভিনেত্রী। অভিনেতার মৃত্যুর পর তাঁর নাম জড়ানোর পর গত একবছর ধরে বলিউড থেকে এখন অভিনেত্রী বহিরাগত। তাছাড়া সোশ্যাল মিডিয়াতেও সুশান্ত অভিনেত্রীদের কাছ থেকে ব্যাপক রোষের মুখে পড়েছেন রিয়া।

তবু হাজার অপমানের পরও আজ নিজের মনের মানুষকে ভালোবাসেন রিয়া। এবার সুশান্তের প্রথম মৃত্যুবার্ষিকীতে তাঁকে স্মরণ করে সোশ্যাল মিডিয়ায় শোকবার্তা লিখলেন রিয়া।স ঙ্গে পোস্ট করলেন সুশান্তের সঙ্গে কাটানো তাঁর হাসিখুশি মেজাজের একটি ছবি। সুশান্তকে তাঁর জীবনের ‘রক্ষাকর্তা’ বলে সম্বোধন করলেন। রিয়া লেখেন আজও যখন অভিনেতার কথা মনে পড়ে, বড্ড কষ্ট হয় তাঁর। সুশান্ত যে আর নেই একথা এক মুহূর্তেরও জন্যও তিনি বিশ্বাস করতে রাজি নন । অভিনেত্রী আরও লিখেছেন,’ কথায় বলে সময় নাকি সবকিছু ভুলিয়ে দেয়। কিন্তু তুমিই যে আমার ‘সময়’ এবং ‘সবকিছু’ দুইই ছিলে। আমার কেন জানি খুব মনে হয় মেঘের ওপর থেকে তোমার প্রিয় টেলিস্কোপ দিয়ে আমার ওপর নজর রাখছো তুমি। আমাকে সব বিপদের থেকে আগলে রাখছো।’

এখানেই না থেমে ওই শোকবার্তায় সুশান্তের বান্ধবী সংযোজন করে লিখেছেন, ‘তিনি প্রতিদিন অপেক্ষা করছেন সুশান্তকে ফের একবার দেখা পাওয়ার জন্য। কারণ তিনি বিশ্বাস করেন সুশান্ত তাঁর আশেপাশেই রয়েছন সবসময়। কিন্তু যখন বুঝি তা আর হবে না, অদ্ভুত একটা কষ্ট হয় অভিনেত্রীর। তারপরেই অভিনেত্রীর কানে আজও বেজে ওঠে একসময় বলা সুশান্তের কিছু কথা, যা আজও প্রতিমুহূর্তে শক্তি জোগায় অভিনেত্রীকে।’

তিনি সুশান্তকে ভালোবেসে ‘বেবু’ এবং ‘পুটপুট’ বলতেন। রিয়া আরও লেখেন যে ‘সে’ ছাড়া তাঁর জীবন পুরোপুরি অর্থহীন। সুশান্তকে রোজ মালপোয়া খাওয়াতে এবং পৃথিবীর কোয়ান্টাম ফিজিক্সের ওপর লেখা সব বই দিয়ে উঠতে পারেননি, তাঁর আফসোস এখনো রিয়া করেন। বার্তার শেষে সুশান্তের উদ্দেশ্যে ‘ফিরে এসো আমার কাছে’ বলতে ভোলেননি। নিমেষে ভাইরাল হয় এই পোস্ট।

Pritisha Dey

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026