আগামী বুধবার থেকে করোনাভাইরাস বিধিনিষেধের উপরে বেশ কিছু ছাড় দেওয়া হচ্ছে বটে কিন্তু ১৬ জুন থেকে গণপরিবহনের উপর কোন রকম ছাড় দেওয়া হচ্ছে না বলে জানিয়ে দেওয়া হয়েছে রাজ্য সরকারের তরফ থেকে। আজ সাংবাদিক বৈঠকে রাজ্যের মুখ্যসচিব হরি কৃষ্ণ দ্বিবেদী জানিয়ে দিলেন ১ জুলাই পর্যন্ত সমস্ত কর্মসূচি।
তিনি জানিয়েছেন মঙ্গলবার রাজ্যে চালু থাকা করোনা বিধিনিষেধের সময়সীমা শেষ হচ্ছে এবং তার আগে বৈঠকে বসে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সমস্ত পরিস্থিতি খতিয়ে দেখেছেন। সবকিছু খতিয়ে দেখার পরে মমতা বন্দ্যোপাধ্যায় সিদ্ধান্ত নিয়েছেন রাজ্যের লোকাল ট্রেন, বাস এবং অন্যান্য যানবাহন আগের মতনই বন্ধ থাকবে। যে সমস্ত কর্মীরা অফিসে যাবেন তাদের ব্যক্তিগত পরিবহনের ব্যবস্থা করতে হবে অথবা তাদের পরিবহনের ব্যবস্থা করতে হবে নির্দিষ্ট কোম্পানিকে।
বিশেষ ট্রেন চালানো হবে। কিন্তু লোকাল ট্রেন পরিষেবা এখন চালু করা হচ্ছে না বলে জানিয়েছেন মুখ্য সচিব। লোকাল ট্রেন বন্ধ থাকায় অনেকেই কলকাতায় আসতে পারছেন না যার ফলে রুজি রোজগারে সমস্যা হচ্ছে অনেকের। কিন্তু এখনো পর্যন্ত করোনা পরিস্থিতি সম্পূর্ণরূপে বাগে আসেনি, তাই এখনই লোকাল ট্রেন চালু করার বিষয়টি নিয়ে কোনো কিছু মন্তব্য করতে নারাজ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আশা করা যাচ্ছে গ্রামের মানুষের আর্থিক পরিস্থিতি একই অবস্থা থাকতে চলেছে আগামী আরো ১৫ দিন।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…