বিধায়ক পদ ছেড়ে দেওয়ার জন্য মুকুল রায় কে ২৪ ঘন্টা সময় দিলেন বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সোমবার রাজ্যপাল জগদীপ ধনকর এর সঙ্গে দেখা করার পর তার কাছে পুরো ব্যাপারটি ভালো করে বুঝিয়ে বললেন শুভেন্দু অধিকারী। সেখানেই সংবাদমাধ্যমের সামনে সুর চড়িয়েছেন শুভেন্দু। তিনি বলেছেন, যদি মুকুল রায় ২৪ ঘন্টার মধ্যে বিধায়ক পদ না ছাড়েন তাহলে বিধানসভার স্পিকারের কাছে আবেদন করে দলত্যাগ বিরোধী আইন কার্যকর করার প্রক্রিয়া শুরু করবেন বিরোধী দলনেতা।
এছাড়াও শুভেন্দু অধিকারীর গলায় ছিল এদিন প্রতিদিনকার মত রাজ্য সরকার বিরোধী সুর। তিনি বলেছেন, “বিজেপি ভেবেছিল শাসক দল ক্ষমতায় আসার পরে অশান্তি বন্ধ হবে। কিন্তু সেরকম কোন আভাস আমরা পাচ্ছি না। চন্দননগর এবং তিলজলার মতো ঘটনা ঘটে চলেছে। এখানে নারী সুরক্ষা বিপন্ন। রাজ্য সরকার কোনো পদক্ষেপ গ্রহণ করছে না। ভোট মেটার পর থেকে রাজ্যে একাধিক ধর্ষণের ঘটনা ঘটেছে। কিন্তু রাজ্য সরকার সেইসব ঘটনাকে গ্রাহ্য করছে না।”
মুকুল রায়ের সঙ্গে বিজেপি বিধায়কের যোগাযোগ প্রসঙ্গে শুভেন্দু অধিকারী বললেন, “উনি যখন বিজেপিতে এসেছিলেন তখন কয়েক লক্ষ লোককে নিয়ে যাবেন বলেছিলেন। কিন্তু কতজন এসেছেন? কার সঙ্গে এখন যোগাযোগ আছে সেটা এখন উনি নিজেই বলতে পারবেন।” মুকুল রায়কে তিনি হুঁশিয়ারি দিয়েছেন, “যদি মুকুল রায় আগামীকালের মধ্যে কৃষ্ণনগর উত্তরের বিধায়ক পদ না ত্যাগ করেন তাহলে স্পিকারের কাছে লিখিতভাবে অভিযোগ জানানো হবে এবং দলত্যাগ বিরোধী আইন কার্যকর করার জন্য আবেদন করা হবে। কেন্দ্রীয় মন্ত্রীরা ব্যাপারটা দেখছেন এবং আশা করছি অধ্যক্ষ মহোদয় অতি দ্রুত এই ব্যাপারটি নিষ্পত্তি করবেন।”
শুভেন্দু অধিকারী এদিন রাজ্য সরকারের মামলা মোকদ্দমা নিয়েও নিজের বক্তব্য রেখেছেন। তিনি বলেছেন, “ভোটের ফল ঘোষণার পর থেকে এই রাজ্যে তিন হাজারের বেশি মামলা হয়ে গিয়েছে। কিন্তু রিপোর্ট অনুযায়ী জানা যাচ্ছে ৯০ শতাংশ মামলা সম্পূর্ণরূপে ভুয়ো। প্রয়োজনে আমরা এই মামলাগুলির সত্যতা যাচাই করে সিবিআই তদন্তের দাবি জানাবো।”
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…