নিউজ

শোভন-বৈশাখী বিজেপি ছাড়ছেন! তাদের নিয়ে একি বললেন দিলীপ ঘোষ! দেখে নিন

বিজেপি ছাড়তে চাইছেন শোভন চট্টোপাধ্যায় ও বৈশাখী বন্দ্যোপাধ্যায়! গত ১৪ আগস্ট দিল্লিতে গিয়ে বিজেপিতে যোগ দিয়েছিলেন কলকাতার প্রাক্তন মেয়র তথা রাজ্যের প্রাক্তন মন্ত্রী শোভন চট্টোপাধ্যায় এবং তাঁর বান্ধবী বৈশাখী বন্দ্যোপাধ্যায়। কিন্তু মাত্র ২ সপ্তাহের মধ্যেই বিজেপি নিয়ে বিতৃষ্ণা জন্মে গেছে তাঁদের। বিজেপিতে যোগ দেওয়ার ১৭ দিনের মাথায় দল ছাড়ার ইচ্ছাপ্রকাশ করেছেন তারা। বিজেপিতে অসম্মান বোধ করছেন শোভন ও তাঁর বান্ধবী। তাই তাঁরা এবার নিষ্কৃতি চাইছেন। শনিবার একটি বেসরকারি বৈদ্যুতিন টেলিভিশন চ্যানেলের কাছে বৈশাখী জানান, “মর্যাদা হারিয়ে কোনো দলেই কাজ করা যায় না। তাই আমি বিজেপি ছাড়ছি। আমি শোভনবাবুর মুখপাত্র নই। তবে আমার সঙ্গে এক মত”। এছাড়া পশ্চিমবঙ্গের বিজেপি পর্যবেক্ষক কৈলাস বিজয়বর্গীয়র সঙ্গে দেখা করে তাঁকেও একই কথা জানিয়েছেন বৈশাখী। তবে এই ব্যাপারে এখন পর্যন্ত শোভনের কোনও মন্তব্য জানা যায়নি। এবার এই প্রসঙ্গে মুখ খুললেন রাজ্য বিজেপির সভাপতি দিলীপ ঘোষ। তিনি বলেন, ‘ব্যাক্তির আগে দল। কারও সঙ্গে ব্যাক্তিগত মতানৈক্য থাকতেই পারে, কিন্তু দলের সিদ্ধান্ত সকলকে মানতেই হবে। বিজেপিতে সবাইকে কাজের সুযোগ দেওয়া হয়।’

Anirban Kundu

Recent Posts

KKR Captain Rahane: ‘আমাকে হিংসে করেন, খেলা বোঝেন না!’ — হারের পর বিস্ফোরক কেকেআর অধিনায়ক

কলকাতার ইডেন গার্ডেন্সে বড় ধাক্কা খেল কলকাতা নাইট রাইডার্স। সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে ৬৫ রানের বড়…

April 3, 2026

২০২৭-এ ছুটবে ভারতের নিজস্ব বুলেট ট্রেন B28! গতি, রুট ও ফিচার জানলে চমকে যাবেন

ভারতের পরিবহন ব্যবস্থায় যুক্ত হতে চলেছে এক নতুন অধ্যায়। ‘মেক ইন ইন্ডিয়া’ উদ্যোগকে আরও এগিয়ে…

April 3, 2026

ফের বকেয়া DA দেওয়া শুরু করবে রাজ্য, এবার কারা পাবেন?

ভোটের আগে ফের বকেয়া মহার্ঘ ভাতা (DA) মেটানোর উদ্যোগে নবান্ন। সরকারি সূত্রে খবর, এবার লক্ষ্য…

April 3, 2026

পেট্রোলের খরচে ব্রেক! এক চার্জে ৭০ কিমি— USB-সহ ঝড় তুলছে Zelio X Men Plus 2026

ভারতের বাজারে পেট্রোলের দাম যেভাবে বাড়ছে, তাতে মধ্যবিত্তের পকেটে চাপ পড়া স্বাভাবিক। এই পরিস্থিতিতে যাতায়াতের…

April 3, 2026

১৮ কোটির তারকার জন্য কড়া শর্ত KKR-এর! ফিটনেস টেস্ট পাস করলেই ফিরবেন পাথিরানা

১৮ কোটির তারকা, কিন্তু দলে ফিরতে গেলে মানতে হবে কঠোর শর্ত। কলকাতা নাইট রাইডার্স (KKR)-এর…

April 3, 2026

‘কণ্ঠরোধ’ অভিযোগে সরব রাঘব চাড্ডা! আপে বাড়ছে অন্দরের দ্বন্দ্ব?

ফের একবার শিরোনামে আম আদমি পার্টি। রাজ্যসভার ডেপুটি লিডার পদ থেকে রাঘব চাড্ডাকে সরানোকে কেন্দ্র…

April 3, 2026