করোনা এখন টলিপাড়ার অন্দরে জাঁকিয়ে বসেছে। অভিনেতা-অভিনেত্রীদের পাশাপাশি সাধারণ মানুষ সকলেই কোভিড পজিটিভ হচ্ছেন। বিনোদন জগতে ফের করোনার থাবা বসেছে। গত বুধবারই জানা গিয়েছিল করোনায় আক্রান্ত হয়েছেন ‘রানী রাসমণী’ ধারাবাহিকের রানীমা ওরফে দিতিপ্রিয়া। এবার করোনার দ্বিতীয় ঢেউতে রক্ষা পেলনা শ্রীমা ওরফে বেদের মেয়ে জ্যোৎস্না ধারাবাহিকের রোহিনী।
শ্রীমা নিজেই শুক্রবার নিজের করোনার কথা অনুরাগীদের সাথে শেয়ার করেন। শ্রীমা লেখেন,” আমার করোনা রিপোর্ট পজিটিভ। আমি আইসোলেশনে রয়েছি, বা়ড়িতেই নিভৃতবাসে থাকব। দয়া করে আমার সংস্পর্শে আসা মানুষজনেরা কোভিড পরীক্ষা করিয়ে নিন। ভালো থাকুন, সুস্থ থাকুন’। এরপর অভিনেত্রী জানান, তাঁর বাবা-মা ও ভাই সুস্থ রয়েছেন তবে অভিনেত্রী আলাদা আছেন। বাড়িতেই আইসোলেশনে রয়েছেন অভিনেত্রী।
অভিনেত্রীর জ্বর আসা-যাওয়া আছে। মাথায় খুব যন্ত্রণা, সঙ্গে গা-হাত পায়ে ব্যাথা রয়েছে। শুধুমাত্র চিন্তার বিষয় অভিনেত্রীর অ্যাস্থমার সমস্যা রয়েছে। এমনি সময়ও ইনহেলার ব্যবহার করেন সবসময়। দিও আপতত পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে জানালেন শ্রীমা।
চলতি বছর বেদের মেয়ে জ্যোৎস্না’ শেষ হয়ে যায়। এরপর এখনও ছোটপর্দায় দেখা যায়নি শ্রীমাকে। তবে তিনি একের পর এক ফটোশ্যুটে ব্যস্ত। আর এই ফটোসেশান দিয়ে নেটদুনিয়া উত্তাল। । সোশ্যাল মিডিয়ায় ছোটপর্দার এই নায়িকার জনপ্রিয়তা আকাশছোঁয়া। পাঁচ লক্ষের কাছাকাছি মানুষ ইনস্টাগ্রামে ফলো করেন শ্রীমাকে। তবে অভিনেত্রীর অসুস্থতার খবর শুনে অনেকে চিন্তায় আছেন। সকলেই অভিনেত্রীর তাড়াতাড়ি সুস্থতা কামনা করেছেন।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…