ভাইরাল & ভিডিও

এক একটি আমের ওজন ৪ কেজিরও বেশি, বিশ্বরেকর্ড গড়লেন দুই চাষী

গ্রীষ্মকালে বাঙালির প্রিয় ফল আম। আমরা মোটামুটি দেখে থাকি একটা বড় আমের ওজন ৪০০ গ্রাম কি তার একটু বেশি ওজনের হয়। কিন্তু এবারে কলম্বিয়া দুই চাষী ফলালেন একটি অদ্ভুত আম যার ওজন নাকি ৪.২৪ কিলোগ্রাম। এই অদ্ভুত আম উৎপন্ন করে ইতিমধ্যেই তারা দুজনে গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডে নাম তুলে নিয়েছেন নিজেদের।

জানা গিয়েছে এই দুজনের নাম হল জার্মান অরল্যান্ডো নভয়া বারেরা। অন্য আরেকজনের নাম হল রেইনা মারিয়া মারোকুইন। প্রথমে জার্মান এই আমটির ব্যাপারে দেখতে পান। জার্মানের মেয়ে তাকে এই অস্বাভাবিক ওজন যুক্ত আমের ব্যাপারে জানায়। তারপর ইন্টারনেট খুঁজে দেখেন তাদের আমের থেকে বেশি ওজনের আম এখনো পর্যন্ত বিশ্বে কেউ তৈরি করতে পারেনি। এর আগে ২০০৯ সালে ফিলিপিন্সে একটি আম তৈরি হয়েছিল যার ওজন ছিল ৩.৪৩৫ কেজি।

তার পরেই তারা গিনিস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডের খেতাব জয় করেন। তবে এই দুই চাষী জানিয়েছেন, তারা দুজনেই শহরের থেকে দূরে প্রান্তদেশে বসবাস করেন এবং তাদের সন্তান সম ফসল লালন পালন করে থাকেন। বিশ্বের দরবারে এই বিশাল আকৃতির আম নিয়ে যাওয়া ছিল শুধু তাদের লক্ষ্য।

তাদের এই খবরে আনন্দিত সকলে। তার পাশাপাশি সকলের কাছে এই জিনিসটা একটি অনুপ্রেরণা জোগাবে বলেও মনে করা হচ্ছে। মাটির গুন বিচার করা হবে। এই মহামারীর যুগে এখানে প্রত্যেকদিন শোনা যাচ্ছে বহু মানুষের মৃত্যু সংবাদ, সেখানে এই ধরনের একটি খবর অবশ্যই স্বস্তির।

John Fabian

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026