হেল্পলাইন নম্বরে কল ধরতে না ধরতেই এলো সরাসরি হুমকি। উল্টোদিকের মানুষটি বলছেন, “হাতে আর চার দিন সময় আছে, এই চার দিনে যা করার করে নিন, ৫ দিন পরে আমরা যোগী আদিত্যনাথ কে মেরে দেবো।” বিগত কয়েকদিনের মধ্যে এই নিয়ে দুবার প্রাণনাশের হুমকি পেলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ।
মুখ্যমন্ত্রীর হেল্পলাইন নম্বর ১১২ তে ফোন করে সরাসরি থ্রেট কল এবং মেসেজ করা হচ্ছে। তার ফলে মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ এর নিরাপত্তা বাড়িয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে উত্তরপ্রদেশ পুলিশ। ইতিমধ্যেই এই থ্রেট কল যিনি করেছেন তাকে পাকড়াও করার কাজ চলছে। দায়ের হয়েছে এফআইআর।
তদন্ত শুরু করে দিয়েছে পুলিশ। প্রয়োজনে সিবিআই অব্দি এই তদন্তে আসতে পারে। অভিযুক্তকে গ্রেফতার করার জন্য তৈরি করা হয়েছে আলাদা একটি দল।এর আগে অমিত শাহ ও যোগী আদিত্যনাথকে উড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে ই মেইল এসেছিল। জাতীয় স্তরের সংবাদ মাধ্যম জানিয়েছে ylalwani12345@gmail.com ইমেইল আইডি থেকে এই ইমেল এসেছিল।
এর আগে সিআরপিএফ দপ্তরে একটি ইমেইল পাঠানো হয়েছিল যেখানে হুমকি দেওয়া হয়েছিল আত্মঘাতী বিস্ফোরণ ঘটিয়ে অমিত শাহ এবং যোগী আদিত্যনাথকে উড়িয়ে দেওয়া হবে। তবে সিআরপিএফ জানাচ্ছে, চিন্তার বিষয় হলেও এই ধরনের ইমেইল এবং ফোন কল প্রায়শই সিআরপিএফ এর কাছে আসতে থাকে। তার পাশাপাশি যোগী আদিত্যনাথ কে আশ্বস্ত করে সিআরপিএফ কর্তারা জানিয়েছেন তার কোনো ভয় নেই।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…