বিনোদন

কেক সাজিয়ে ছেলে ‘শ্রেয়াদিত্য’কে স্বাগত, নতুন অতিথিকে আপ্যায়নে শ্রেয়া ও শিলাদিত্য

এই করোনা আবহে সদ্য মা হয়েছেন সুরেলাকন্ঠী শ্রেয়া ঘোষাল৷ পুত্র সন্তানের জননী হয়েছেন ওই বঙ্গতনয়া। গত ২২ শে মে মা বাবা হন শেয়া ঘোষাল আর শিলাদিত্য। এই সুখবড়ি সেদিন বিকেলের মধ্যে সোশ্যাল মিডিয়ায় সকল অনুরাগীদের সাথে এই সুখবরটি ভাগ করে নিয়েছিলেন। সোশ্যাল মিডিয়াতে অনুগামীদের উদ্দেশ্যে শ্রেয়া লিখেছেন, ‘পুত্রসন্তান দিয়ে ভগবান আমাদের আশীর্বাদ করেছেন। এমন আবেগ আগে কখনোই অনুভূত হয়নি। আমি শিলাদিত্য এবং আমাদের পরিবার দারুণ খুশি। আমাদের নতুন অতিথির জন্য সকলে যে প্রার্থনা করেছেন অনেক ধন্যবাদ জানাই তাদের।’

শ্রেয়া ঘোষাল এবং তাঁর স্বামী শিলাদিত্য বিয়ের ৬ বছরের মাথায় প্রথম বাবা মা হন। বাড়িতে নতুন অতিথির আগমনে তাই কোনো কমতি রাখেননি গায়িকা। বাড়িতে ছেলের আগমনে উদযাপন করলেন সুন্দর থিম দেওয়া কেক সাজিয়ে ৷ সুন্দর কেকটি বানিয়েছেন শেফ মহেক মান্দলিক। আর কেকটি আমের ফ্লেভারে বানানো। ইনস্টাগ্রাম স্টোরিতে এই কেকের ছবি শেয়ার করে শ্রেয়া ক্যাপশনে লিখেছেন, ‘আমাদের পুত্রসন্তানের জন্য স্বাগত-কেক৷’ সাদা নীল রঙের কম্বিনেশনে এই কেক সাজানো হয়েছে নানারকম টপিং দিয়ে এই কেকে আছে বিভিন্ন মাপের বোতাম, টেডি বিয়ার এবং কেক৷ এই আর এতেই মজেছে শ্রেয়ার নেটিজেনদের মন ৷

এক দশক ধরে ডেটিং করার পর নিজের কলেজ জীবনের প্রেমিক ও বাল্যকালের বন্ধু শিলাদিত্যকেই ২০১৫ সালের ৫ই ফেব্রুয়ারি  বাঙালি নিয়ম মেনে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। শিলাদিত্যর সঙ্গে সাতপাকে বাঁধার নানান সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছিল। শ্রেয়া জানিয়ে ছিলেন, বিয়ের পর তাঁর জীবন অন্য রঙে সেজে উঠেছে।

সম্প্রতি গায়িকার বয়স ৩৮ এ পা দিয়েছিলেন। আর এরপরই ৪ঠা মার্চ নিজের প্রথম অন্তঃসত্ত্বার খবর সোশ্যাল মিডিয়াতে অনুরাগীদের সাথে শেয়ার করেছিলেন। শ্রেয়ার বন্ধুরা করোনা পরিস্থিতিতে তাঁর জন্য ভার্চুয়ালী সাধভক্ষণের আয়োজন করেছিলেন৷ বন্ধুরা নিজেদের বাড়িতে কিছু না কিছু রান্না করেছিলেন৷ ভিডিয়ো কলে বন্ধুদের সামনে সব খাবার খান শ্রেয়া৷ সাধভক্ষণের ছবিও শেয়ার করেছিলেন তিনি৷ অনুষ্ঠানে বন্ধুদের মিস করছেন, সে কথাও জানাতে ভোলেননি৷ তবে সেই সাধভক্ষণের পোস্ট ভাইরাল হয় সোশ্যাল দুনিয়াতে।

Pritisha Dey

Recent Posts

মুম্বইয়ের বিরুদ্ধে কেকেআরের সম্ভাব্য একাদশে কারা? বড় ম্যাচের আগে জোর চর্চা

আইপিএলের হাইভোল্টেজ ম্যাচে মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে নামার আগে কলকাতা নাইট রাইডার্সের সম্ভাব্য প্রথম একাদশ নিয়ে…

May 20, 2026

গতির বিপ্লব ভারতে! ২ ঘণ্টায় মুম্বই থেকে আহমেদাবাদ, বুলেট ট্রেনের নতুন ডিজাইন ঘিরে উচ্ছ্বাস

ভারতের রেল ব্যবস্থায় বড় পরিবর্তনের ইঙ্গিত মিলেছে। ভারতীয় রেল প্রস্তাবিত বুলেট ট্রেনের নতুন ডিজাইন সামনে…

May 20, 2026

এক ইনিংসেই ইতিহাস! সঞ্জু স্যামসন ঝড়, ভেঙে গেল ধোনির ১৩ বছর আগের রেকর্ড

আইপিএল ২০২৬-এ ক্রিকেটপ্রেমীদের জন্য বড় চমক এনে দিলেন ভারতীয় উইকেটকিপার-ব্যাটার সঞ্জু স্যামসন। সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে…

May 20, 2026

UIDAI-এর বড় সিদ্ধান্ত! আধার আপডেটের ডেডলাইন বাড়ল, ২০২৭ পর্যন্ত মিলবে এই সুবিধা

ভারতের কোটি কোটি আধার কার্ড ব্যবহারকারীদের জন্য বড় স্বস্তির খবর সামনে এসেছে। ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি…

May 20, 2026

পশ্চিমবঙ্গে DA ও ৭ম পে কমিশন নিয়ে চাপ বাড়ছে, বড় দাবিতে সরব সরকারি কর্মীরা

পশ্চিমবঙ্গে মহার্ঘ ভাতা (DA) এবং ৭ম পে কমিশন বাস্তবায়নের দাবিতে ফের সরব হয়ে উঠেছেন সরকারি…

May 20, 2026

মন্দিরের সোনা বাজেয়াপ্ত করবে কেন্দ্র? ভাইরাল গুজবের সত্যতা জানাল সরকার

সম্প্রতি সামাজিক মাধ্যমে একটি গুজব দ্রুত ছড়িয়ে পড়ে যে ভারত সরকার দেশের বিভিন্ন মন্দিরে জমা…

May 19, 2026