পলিটিক্স

‘প্রধানমন্ত্রীর পা ছুঁতে হবে না, সাংবিধানিক সম্মান দিন’, শুভেন্দুর নিশানায় মমতা বন্দ্যোপাধ্যায়

গতকাল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সাথে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির কলাইকুন্ডায় বৈঠক না করা নিয়ে উত্তাল গোটা বঙ্গ রাজনীতি। অবশ্য বঙ্গ রাজনীতি কথাটা হয়তো যথাপোযুক্ত হবে না। বলা ভালো, উত্তাল জাতীয় রাজনীতি। গতকাল রাতেই রাজ্যের মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায়কে কেন্দ্র তাদের নিজেদের কাছে ডেকে নিয়েছে। অন্যদিকে প্রধানমন্ত্রীর সাথে বৈঠক না করে দিঘাতে চলে যাওয়ায় মমতা ব্যানার্জির “ঔদ্ধত্য” নিয়ে প্রশ্ন তুলছে কেন্দ্র। তবে আজ অর্থাৎ শনিবার মমতা ব্যানার্জি সমস্ত অভিযোগ উড়িয়ে দিয়ে বোঝানোর চেষ্টা করেছেন যে কালকে বৈঠকে না থাকা কোনো দোষ নয়।

মমতা বন্দ্যোপাধ্যায় আসলে কোন ভাবেই বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর গতকালের বৈঠকে উপস্থিত থাকাটা মেনে নিতে পারেননি। তিনি গতকালই একটি বৈঠকে বলেছেন, “বিরোধী দলনেতাকে যদি এত সম্মান দেওয়া হয় তাহলে লোকসভায় কেন বিরোধী দলনেতাকে সম্মান দেওয়া হয় না? ওড়িশায় বিরোধী দলনেতাকে ডাকা হয়নি কেন?” মমতার এমন বক্তব্যের পাল্টা জবাব দিয়েছেন বিজেপি নেতা শুভেন্দু অধিকারী। তিনি স্পষ্ট বলেছেন, “মমতার সমস্ত দাবি অসত্য। ওড়িশার বিরোধী দলনেতাকে ডাকা হয়েছিল। কিন্তু তিনি করোনার কারণে উপস্থিত থাকতে পারেননি। অন্যদিকে লোকসভার বিরোধী দলনেতাদের যথেষ্ট সম্মান দেওয়া হয়।”

এছাড়াও মমতা বন্দ্যোপাধ্যায় আজ নবান্নের এক সাংবাদিক বৈঠকে প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে হাতজোড় করে প্রণাম করে বলেছেন, “পা ছুঁয়ে প্রণাম করতে বললে তাই করবো। তাতে যদি বাংলার মানুষের উপকার হয়।” এই প্রসঙ্গে শুভেন্দু অধিকারী বলেছেন, “পা ছুয়ে প্রণাম করার দরকার নেই। প্রধানমন্ত্রীকে তার সাংবিধানিক সম্মানটুকু দিলেই হবে।”

এছাড়াও শুভেন্দু অধিকারী মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায়ের ভূমিকা নিয়ে গলায় সুর তুলেছেন। তিনি বলেছেন, “গতকাল কলাইকুন্ডায় প্রধানমন্ত্রীর বৈঠক ছেড়ে মুখ্যসচিবের বেরিয়ে যাওয়া সাংবিধানিক প্রটোকল ভাঙ্গা। যেকোনো আমলার উচিত সব দলকে সম্মান জানানো। মুখ্যমন্ত্রীর সাথে তিনি বেরিয়ে গিয়ে ঠিক কাজ করেননি।”

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026