বিনোদন

লকডাউন মেনে রাস্তার কুকুরদের খাবার দিলেন শ্রীলেখা মিত্র, ভাইরাল সেই ছবি

কৌশিক পোল্ল্যে: বর্তমানে সারাবিশ্বের সবচেয়ে বড় সামাজিক বিপর্যয় করোনা ভাইরাস। শতাব্দীর সবচেয়ে সাংঘাতিক মৃত্যুমিছিলের সাক্ষী থাকল পৃথিবীবাসী। আদৌ নিস্তার মেলা সহজ হবে কিনা সে নিয়ে রয়েছে ঘোর অনিশ্চয়তা। প্রথম বিশ্বের সবচেয়ে উন্নত দেশগুলি এই ভাইরাসের করাল গ্রাসে হারিয়েছে হাজারো নাগরিককে। শুধু ইতালিতেই মৃতের সংখ্যা ছয় হাজারের বেশি। উৎপত্তিস্থল চিন বর্তমানে খানিক স্বস্তি পেলেও, হারিয়েছে সাড়ে তিন হাজার মানুষের প্রান।

ভারতের অবস্থাও মোটের ওপর সুবিধের নয়। মৃতের সংখ্যা ৩২ হলেও ভাইরাসে আক্রান্তের সংখ্যা ১২৫১। এমত অবস্থায় প্রধানমন্ত্রী গোটা দেশে লকডাউন ঘোষনা করেছেন। বন্ধ গোটা দেশের বিভিন্ন কার্যক্রম, ব্যাহত হচ্ছে সামাজিক জনজীবন। আতঙ্কে কাটছে দিন, নিশ্চিত করে কিছুই বলার অবকাশ নেই।

লকডাউন মেনে যথাসাধ্য সাবধানতা অবলম্বন করে বাড়িতে খাদ্যের জোগান সংগ্রহ করতে ব্যস্ত সকলেই, কিন্তু যারা খাদ্য সংরক্ষন করে রাখতে জানে না, মানুষের উচ্ছিষ্টই যাদের একমাত্র ভরসা, সেই প্রানীগুলোর কী হবে? তাদেরও তো বেঁচে থাকতে হবে। সেই চিন্তাই ভাবিয়ে তুলল অভিনেত্রী শ্রীলেখা মিত্রকে।

আর যেমন ভাবা তেমনি কাজ। দায়িত্ব সহকারে বাড়ির আশেপাশের চারপেয়ে সারমেয়দের মুখে, হাসিমুখে অন্ন তুলে দিলেন শ্রীলেখা। সেই সময়ের কিছু ছবি ক্যামেরাবন্দি করে পোস্ট করলেন সোশ্যাল হ্যান্ডেলে। তার এই অভিনব ও সাহসী উদ্যোগে সকলেই তাকে কুর্নিশ জানিয়েছেন, কমেন্ট করে নিজেদের সমর্থন জানাতে কার্পন্যবোধ করেননি নেটিজেনরা। শ্রীলেখা মিত্রের এই ছবিগুলি আরও একবার দেখে নিতে নীচের পোস্টটি অবশ্যই লক্ষ্য করুন।

Anirban Kundu

Recent Posts

অবশেষে মাঠে ফিরছেন অভিষেক! শনিবার থেকেই শুরু রাজনৈতিক কর্মসূচি, দেখা করবেন আক্রান্ত কর্মীদের সঙ্গে

বিধানসভা নির্বাচনের পর দীর্ঘ নীরবতা ভেঙে ফের রাজনৈতিক ময়দানে নামতে চলেছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক…

May 29, 2026

এবার মিড ডে মিলের সঙ্গে মিলবে ব্রেকফাস্টও! ১২ জুন থেকে পড়ুয়াদের জন্য বড় ঘোষণা সরকারের

স্কুল পড়ুয়াদের পুষ্টির কথা মাথায় রেখে বড় সিদ্ধান্ত নিল তেলেঙ্গানা সরকার। এতদিন স্কুলে শুধুমাত্র মিড…

May 29, 2026

বিদেশের রেললাইনে ছুটবে বন্দে ভারত! নেপাল-শ্রীলঙ্কা সহ একাধিক দেশে রপ্তানির প্রস্তুতি ভারতের

ভারতের সেমি-হাই-স্পিড ট্রেন বন্দে ভারত এক্সপ্রেসকে ঘিরে সামনে এল বড় খবর। এতদিন দেশের বিভিন্ন প্রান্তে…

May 29, 2026

স্বাস্থ্যসাথীতে মিলত না, আয়ুষ্মান কার্ডে ফ্রিতে পাবেন এসব বহুমূল্য চিকিৎসা! জানুন বড় পার্থক্য

রাজ্যে আয়ুষ্মান ভারত প্রকল্প চালু হওয়া নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। স্বাস্থ্যসাথী ও আয়ুষ্মান…

May 29, 2026

লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ, মাসে ৩০০০ টাকা! চালু অন্নপূর্ণা ভাণ্ডারের ফর্ম, বাদ যেতে পারে ৩০ লক্ষ নাম

রাজ্যের মহিলাদের জন্য ঘোষিত অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্প নিয়ে বড় আপডেট সামনে এল। নবান্নে সাংবাদিক বৈঠক…

May 27, 2026

প্যাচপ্যাচে গরমের পর স্বস্তির বৃষ্টি! দক্ষিণবঙ্গে কালবৈশাখীর দাপট, জারি হলুদ সতর্কতা

টানা প্যাচপ্যাচে গরমে নাজেহাল বঙ্গবাসী। অবশেষে স্বস্তির খবর শোনাল আলিপুর আবহাওয়া দপ্তর। দক্ষিণ বিহারের উপর…

May 27, 2026