বিনোদন

বয়সের তোয়াক্কা নেই, ৪০ বছর বয়সি প্রেমিককে গাল টিপে আদর করলেন ছোটপর্দার অভিনেত্রী শ্রুতি

প্রেমের ক্ষেত্রে বয়সটা কোন বাধা নয়। যেকোন মানুষ যেকোনো বয়সে যে কারোর প্রেমে পড়তে পারেন। সেই ধারনাতেই বিশ্বাসী ছোটপর্দার অভিনেত্রী শ্রুতি দাস। ধারাবাহিকের পরিচালক স্বর্ণেন্দু সমাদ্দারের সাথে তার প্রেমের কথা জানেন সকলেই। নিজেদের সম্পর্কের কথা কখনোই তারা লুকাননি। প্রায়ই নিজেদের একাধিক ছবি কিংবা ভিডিও শেয়ার করে থাকেন সোশ্যাল মিডিয়ার পাতায়। তবে নিজেদের এই অসমবয়সী সম্পর্কের জন্য নেটিজেনদের একাংশের মাঝে শুরু থেকেই কটাক্ষের শিকার হতে হয়েছে এই তারকা জুটিকে। তবে কোন কিছুই তাদের দমাতে পারেনি। তারা একসাথে চুটিয়ে প্রেম করছেন, তা স্পষ্ট।

জি বাংলার অন্যতম জনপ্রিয় ধারাবাহিক ‘ত্রিনয়নী’ দিয়ে নিজের অভিনয় জীবন শুরু করেছিলেন অভিনেত্রী। এই ধারাবাহিকেরই পরিচালক ছিলেন স্বর্ণেন্দু সমাদ্দার। সেই সূত্র ধরেই তাদের প্রেম। প্রথমদিকে তাদের সম্পর্ক পরিবারের তরফ থেকে মেনে নিতে না চাইলেও বর্তমানে তাদের দুই পরিবারই মেনে নিয়েছেন তাদের সম্পর্ক। এই মুহূর্তে তাদের সম্পর্ক টেলিপাড়ার ওপেন সিক্রেট। একে অপরের পারিবারিক যেকোন অনুষ্ঠানে কিংবা যেকোনো গেট টুগেদারে একসাথে দেখা মেলে তাদের। তাদের সোশ্যাল মিডিয়ার পাতায় চোখ বোলালেই স্পষ্ট হবে।

শ্রুতি দাস ছোটপর্দার অভিনেত্রী হিসেবে দর্শকদের মধ্যে এই মুহূর্তে একটা পরিচিত মুখ। স্টার জলসার অন্যতম জনপ্রিয় ধারাবাহিক ‘দেশের মাটি’র নোয়ার চরিত্রে অভিনয় করে দর্শক মাঝে এক বিপুল পরিচিতি পেয়েছিলেন। টেলিভিশনের পর্দায় ইতি টেনেছে ‘দেশের মাটি’। আপাতত বিরতিতে রয়েছেন অভিনেত্রী। সম্ভবত খুব শীঘ্রই নতুন রূপে, নতুন চরিত্রে ফিরবেন পর্দায়। অভিনেত্রী এই মুহূর্তে নিজের ব্যক্তিগত জীবন নিয়েই ব্যস্ত রয়েছেন।

তার সাথে পরিচালকের সম্পর্ক নিয়ে কম কথা শুনতে হয়নি তাকে। সম্প্রতি সেই নিয়ে নিজের সোশ্যাল মিডিয়ার পাতায় একটি ভিডিও শেয়ার করে মুখ খুললেন অভিনেত্রী। ভিডিওটিতে দেখা যাচ্ছে দুজনে একই দোলনায় বসে দোল খাচ্ছেন। সাদাকালোতেই ভিডিওটি শেয়ার করেছেন অভিনেত্রী। শেয়ার করা ভিডিওতে দুজনকে একান্ত সময় কাটাতে দেখা গিয়েছে। দেখা গিয়েছে তাদের মিষ্টি প্রেমের মুহূর্ত। এমনকি নিজের প্রেমিকের গাল টিপে দিয়েছেন তিনি।

সম্প্রতি এই ভিডিও শেয়ার করে অভিনেত্রী ক্যাপশনে লিখেছেন, তিনি গর্বিত তার প্রেমিকের বয়স ৪০’এর কাছাকাছি। এমনকি এও বলেছেন পরিচালক স্বর্ণেন্দু সমাদ্দার তার শিক্ষক, গাইড, প্রেমিক, বর আবার বাচ্চাও। তার ভালোবাসা পেতে তিনি পছন্দ করেন। বয়সটা যে তার কাছে কোনো বাধা নয় তা তিনি খুব ভালোভাবে বুঝিয়ে দিয়েছেন। সমস্ত ট্রোলারদের উদ্দেশ্যে স্পষ্ট ভাষায় লিখেছেন যে যাই বলুক তিনি তার এই প্রেমিককেই ভালোবেসে যাবেন।

Rahit Roy

Recent Posts

অবশেষে মাঠে ফিরছেন অভিষেক! শনিবার থেকেই শুরু রাজনৈতিক কর্মসূচি, দেখা করবেন আক্রান্ত কর্মীদের সঙ্গে

বিধানসভা নির্বাচনের পর দীর্ঘ নীরবতা ভেঙে ফের রাজনৈতিক ময়দানে নামতে চলেছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক…

May 29, 2026

এবার মিড ডে মিলের সঙ্গে মিলবে ব্রেকফাস্টও! ১২ জুন থেকে পড়ুয়াদের জন্য বড় ঘোষণা সরকারের

স্কুল পড়ুয়াদের পুষ্টির কথা মাথায় রেখে বড় সিদ্ধান্ত নিল তেলেঙ্গানা সরকার। এতদিন স্কুলে শুধুমাত্র মিড…

May 29, 2026

বিদেশের রেললাইনে ছুটবে বন্দে ভারত! নেপাল-শ্রীলঙ্কা সহ একাধিক দেশে রপ্তানির প্রস্তুতি ভারতের

ভারতের সেমি-হাই-স্পিড ট্রেন বন্দে ভারত এক্সপ্রেসকে ঘিরে সামনে এল বড় খবর। এতদিন দেশের বিভিন্ন প্রান্তে…

May 29, 2026

স্বাস্থ্যসাথীতে মিলত না, আয়ুষ্মান কার্ডে ফ্রিতে পাবেন এসব বহুমূল্য চিকিৎসা! জানুন বড় পার্থক্য

রাজ্যে আয়ুষ্মান ভারত প্রকল্প চালু হওয়া নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। স্বাস্থ্যসাথী ও আয়ুষ্মান…

May 29, 2026

লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ, মাসে ৩০০০ টাকা! চালু অন্নপূর্ণা ভাণ্ডারের ফর্ম, বাদ যেতে পারে ৩০ লক্ষ নাম

রাজ্যের মহিলাদের জন্য ঘোষিত অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্প নিয়ে বড় আপডেট সামনে এল। নবান্নে সাংবাদিক বৈঠক…

May 27, 2026

প্যাচপ্যাচে গরমের পর স্বস্তির বৃষ্টি! দক্ষিণবঙ্গে কালবৈশাখীর দাপট, জারি হলুদ সতর্কতা

টানা প্যাচপ্যাচে গরমে নাজেহাল বঙ্গবাসী। অবশেষে স্বস্তির খবর শোনাল আলিপুর আবহাওয়া দপ্তর। দক্ষিণ বিহারের উপর…

May 27, 2026