আপাতত বঙ্গজুড়ে চলছে মিষ্টি শীতের আমেজ। গত কয়েকদিন ধরে ক্রমেই পারদ নামছে জেলায় জেলায়। তবে কতদিন এই শীত স্থায়ী হবে তা নিয়ে সংশয়ে রয়েছেন আবহবিদরা। মাঘের শুরুতে শীতের খামখেয়ালিপনার মধ্যে বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে হাওয়া অফিস। তাঁদের মতে, “শুক্রবার থেকে রাজ্যের উপকূলবর্তী এবং উত্তরবঙ্গের জেলাগুলিতে হালকা বৃষ্টি হতে পারে। এছাড়া কলকাতা এবং হাওড়াতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আগামীকাল শনিবার উত্তরবঙ্গে শিলাবৃষ্টি হতে পারে।”
পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে বঙ্গে পারদের ওঠানামা অব্যাহত রয়েছে। গতকালের তুলনায় কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ১ ডিগ্রী বেড়েছে আজকে। তবে শহরতলীতে সর্বনিম্ন তাপমাত্রা ১৩.৮ ডিগ্রী যা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রী কম। সেইসাথে আবহাওয়া দপ্তর জানিয়েছে, “দক্ষিণবঙ্গের জেলাগুলিতে শুক্রবার অব্দি মোটামুটি শুকনো আবহাওয়া থাকবে। শনিবার থেকে তাপমাত্রা কিছুটা কমতে পারে। এছাড়া কলকাতা সহ দক্ষিণবঙ্গে সকাল বেলার দিকে ধোঁয়াশা দেখা যাবে।”
রবিবার ও সোমবার বৃষ্টি হতে পারে রাজ্যজুড়ে। শনিবার উত্তরবঙ্গে এবং রবিবার দক্ষিণবঙ্গে শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে। মাঘের শুরুতেই রাজ্যের বিভিন্ন জায়গায় শীতের মধ্যে বৃষ্টি হয়েছে। গতকাল বৃহস্পতিবার বৃষ্টিতে ভিজেছে কার্শিয়াং, জলপাইগুড়ি, কোচবিহার সহ উত্তরবঙ্গের বেশ কয়েকটি জায়গা। এছাড়া বৃহস্পতিবার সকালে তুষার চাদরে ঢেকে গিয়েছিল দার্জিলিং পাহাড় এবং ঘুম রেলস্টেশন। আপাতত কয়েকদিন দার্জিলিং ও কালিম্পং এ আরও বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। পশ্চিমী ঝঞ্ঝার কারণে আবহাওয়া পরিবর্তন হবে উত্তর পশ্চিম ভারতে যার প্রভাব লক্ষ্য করা যাবে গোটা রাজ্যে।
প্রসঙ্গত উল্লেখ্য, আজকের দিনের সর্বোচ্চ তাপমাত্রা ২৩.৫ ডিগ্রী সেলসিয়াস ছিল যা স্বাভাবিকের থেকে ২ ডিগ্রী কম। সারাদিন মূলত মেঘলা ও কুয়াশাচ্ছন্ন ছিল কলকাতা সহ পার্শ্ববর্তী এলাকা। বাতাসের আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল ৯৮ শতাংশ এবং সর্বনিম্ন ৪৩ শতাংশ।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…