পলিটিক্স

Subhranshu Roy: বিজেপির প্রতি মোহভঙ্গ মুকুল পুত্র শুভ্রাংশু? পোস্ট ঘিরে শুরু জল্পনা

বীজপুর আসনে বিজেপির টিকিটে প্রতিদ্বন্দ্বিতা করে এবারে একেবারে গোহারা হেরেছেন মুকুল পুত্র শুভ্রাংশু রায়। তারপর থেকেই শুভ্রাংশু বিজেপির প্রতি কিছুটা হলেও খাপ্পা। শনিবার রাতে একটি পোস্ট করে তিনি জল্পনা আরো উস্কে দিয়েছেন। রাজনৈতিক মহলে জল্পনা, সোনালী গুহ, দিপেন্দু বিশ্বাসের পর কি এবার মোহভঙ্গ হলো মুকুল পুত্র শুভ্রাংশু রায়ের? তবে, এই পোস্ট নিয়ে এখনো পর্যন্ত কিছু বলতে চাননি রাজ্য বিজেপি নেতারা।

কি লেখা ছিল সেই পোস্টে? ফেসবুকে নিজের দেয়ালে তিনি একটি আপডেট পোস্ট করেছিলেন যেখানে তিনি সরাসরি বিজেপির বিরুদ্ধে কটাক্ষ করেছেন। তিনি লিখেছেন, “জনগণের সমর্থন নিয়ে আসা সরকারের সমালোচনা করার আগে আত্মসমালোচনা করাটা একটু বেশি প্রয়োজন।” আর এই পোস্ট ঘিরেই শুরু হয়েছে নতুন জল্পনা-কল্পনা। বিজেপি সরকারের বিরুদ্ধে কটাক্ষ এবং বিদ্রূপের একটা অদ্ভুত মিশেল তৈরি করে মমতা বন্দ্যোপাধ্যায়কে কার্যত প্রশংসার সুরে আবদ্ধ করেছেন মুকুল পুত্র।

শুভ্রাংশু ঘনিষ্ঠ যারা রয়েছেন তাদের কাছে এই পোস্ট অত্যন্ত তাৎপর্যপূর্ণ। এমনিতেই বিজপুর বিধানসভা আসনে এবারে তৃণমূলের কাছে হেরেছেন শুভ্রাংশু রায়। তার ওপর কিছুদিন আগে তার এবং স্ত্রীয়ের করোনা হয়েছিল বলে খবর। সেই সময় রাজ্য বিজেপির তরফ থেকে তাদের তেমন কিছু খোঁজখবর নেওয়া হয়নি। তার পাশাপাশি শুভ্রাংশু রায় এর অভিযোগ, এবারের বিধানসভা নির্বাচনে তার বাবা মুকুল রায়কে ঠিক ভাবে ব্যবহার করেনি ভারতীয় জনতা পার্টি। বাবা জিতলেও ছেলে কিন্তু হেরে গিয়েছে নির্বাচনে, তাই এই নিয়ে শুভ্রাংশু রায়ের মনে একটু ক্ষোভ তো আছেই।

তার পাশাপাশি, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিরুদ্ধে একাধিক সংবাদ মাধ্যম বর্তমানে সোচ্চার হয়ে উঠেছে। তৃতীয়বারের জন্য যখন মমতা বন্দ্যোপাধ্যায় বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে জয়লাভ করেছেন, তার পরেও তার নেতাকর্মীদের অদ্ভুতভাবে গ্রেফতার করতে শুরু করেছে সিবিআই। ফলে সিবিআইয়ের কাজকর্মের উপরে উঠতে শুরু করেছে প্রশ্নের আঙ্গুল।

আলাপন বন্দ্যোপাধ্যায়কে আচমকাই দিল্লিতে কাজ করতে যাবার নোটিশ ধরিয়েছে কেন্দ্রীয় কর্মীবর্গ কমিটি। সব মিলিয়ে, রাজনৈতিক অবস্থানের ক্ষেত্রে বিজেপির অবস্থা এখন একটু টালমাটাল। তাই জন্যই কি সোনালী গুহদের মত তৃণমূলে আসার চেষ্টা করছেন শুভ্রাংশু? প্রসঙ্গত, শনিবার বিজেপির সংখ্যালঘু মোর্চার সহ সভাপতির পদ ছেড়েছেন মুকুল রায় ঘনিষ্ঠ কাসেম আলী। আর সেই একই দিনে পোস্ট করেছেন শুভ্রাংশু রায়। ফলে রাজনৈতিক মহলের বর্তমানে ধারণা, বিজেপির প্রতি মোহভঙ্গ হয়েছে শুভ্রাংশু রায়ের।

John Fabian

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026