নিউজ

Suvendu Adhikari: ‘দেশদ্রোহীদের জোর কা ঝটকা…’, বিশ্বকাপে পাকিস্তানের হারে কটাক্ষের সুর শুভেন্দুর পোস্ট

এবারের বিধানসভা নির্বাচনে নন্দীগ্রামে গেরুয়া শিবিরের প্রার্থী হয়েই বিভিজন রেখা টেনেছিলেন শুভেন্দু অধিকারী। এরপর ১০ নভেম্বর নন্দীগ্রামে শহিদ দিবসের বক্তব্যেও উঠে এসেছিল ‘আমরা-ওরার’ কথা। এবার টি ২০ বিশ্বকাপে পড়শী দেশ পাকিস্তানের পরাজয়ের পর ফের নিজের অবস্থান জানিয়ে দিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। অষ্ট্রেলিয়ার কাছে পাকিস্তানের হারের পর নন্দীগ্রামের মানুষও যে উৎসবে মাতোয়ারা হয়ে উঠেছে তা এদিন৷ নিজের সোশ্যাল মিডিয়ায় বেশ ঘটা করে জানিয়ে দিলেন। ধন্যবাদ দিলেন বিজেতা দল অষ্ট্রেলিয়াকে।

এবারের টি ২০ বিশ্বকাপ ক্রিকেটে গ্রুপ লিগে ভারতের হয়ে বিদায় ঘণ্টা বাজিয়েছিল চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তান। প্রতিযোগিতার প্রথম ম্যাচেই ভারতকে পরাস্ত করে পাকিস্তান। এরপর গতকাল সেমিফাইনালে পাকিস্তানের পরাজয় হয় অষ্ট্রেলিয়ার কাছে। পাকিস্তান হেরেছে এটাই আনন্দের উৎস বিরোধী নেতার কাছে। পরশী দেশকে হারোনোর জন্য অষ্ট্রেলিয়াকে ধন্যবাদ জানিয়েছেন নন্দীগ্রামের বিধায়ক তথা বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তাই এদিন গেরুয়া শিবিরের এই নেতার গলায় উচ্ছ্বাসের সুর।

অষ্ট্রেলিয়ার কাছে ৫ উইকেটে হেরেছে পাকিস্তান। প্রতিবেশী দেশের এই পরাজয়ের পরই সোশাল মিডিয়ায় ভারতের ‘দেশদ্রোহী’দের উদ্দেশ্য করে একাংশকে কটাক্ষের সুরে লিখেছেন ,”দেশদ্রোহীদের জোর কা ঝটকা, পাকিস্তানের হারে ফাটছে পটকা। ভারত পাকিস্তান ম‍্যাচে ভারতের হারে যারা পটকা ফাটিয়েছিল, উল্লাস করেছিল, আজ সেইসব দেশদ্রোহীদের জন‍্য কালো দিন। অষ্ট্রেলিয়ার কাছে পাকিস্তানের হার আজ তাদের মুখে ঝামা ঘসে দিল। অষ্ট্রেলিয়ান ক্রিকেট টিম কে অভিনন্দন।”

এমনকী শুভেন্দু অধিকারী টুইট বার্তায় আরো লিখেছেন, “পাকিস্তানের পরাজয়ের মুহূর্তটি দেশের অন্য অংশের সঙ্গে নন্দীগ্রামের মানুষও উদযাপন করছে। এখনও দীপাবলি চলছে। আতশবাজি থামবে না। আমাদের শত্রুকে পরাজিত করার জন্য আবারও ধন্যবাদ অষ্ট্রেলিয়াকে।”

নন্দীগ্রাম বিধানসভা নির্বাচনে বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারীর প্রতিপক্ষ ছিলেন একসময়ের তাঁর একসময়ের অনুপ্রেরণা মমতা বন্দ্যোপাধ্যায়। টানটান সেই লড়াইয়ে বিজেপি প্রার্থী প্রচারের সময় সরাসরি বিভাজনের পথ বেছে নিয়েছিলেন। নিয়মিত নিজের প্রচারে সেই বার্তাই দিতেন। এমনকী নন্দীগ্রামে জয়ের পরও সেই পথেই অটল ছিলেন তিনি। গত ১০ নভেম্বর নন্দীগ্রামে দু’দফায় শহিদ দিবসও পালন করা হয়েছে। গোকুলনগরে প্রথমে তৃণমূল ও পরে বিজেপি শহিদ দিবস পালন করে। সেই শহিদ মঞ্চ থেকেও শুভেন্দু ৬৫ হাজার মানুষকে বাদ দিয়ে বাকিদের ঐক্যবদ্ধ থাকতে আহ্বান জানিয়েছেন। এবার টি ২০ বিশ্বকাপেও নন্দীগ্রামকে ব্যবহার করলেন শুভেন্দু। পাকিস্তানের পরাজয়ে বেশ আনন্দিত হয়েছেন তা নিজের অবস্থান স্পষ্ট করলেন গেরুয়া শিবিরের এই নেতা।

John Fabian

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026