চলন্ত ট্রেনে তড়িঘড়ি করে উঠতে গিয়ে ঘটল এক বড় বিপত্তি। একটু দেরী হলে পা পিছলে ট্রেনের তলার চলে যাওয়ার উপক্রম ছিল। ভাগ্যিস সেখানে একজন কর্তব্যরত এক আরপিএফ জওয়ান ছিলেন। সেই অফিসারের তৎপরতায় প্রাণ বাঁচল এক বৃদ্ধের। হ্যাঁ এরকম এক ঘটনা ঘটেছে খোদ মেদিনীপুর স্টেশন।
সূত্র থেকে জানা গিয়েছে, চলন্ত ট্রেনে উঠছিলেন যে বৃদ্ধ তার নাম বাদল নাগ। বাড়ি, পশ্চিম মেদিনীপুরেরই দাঁতনের করঞ্জাই গ্রামে। ঘড়িতে তখন বাজে সন্ধে পৌন সাতটা। এদিন ট্রেন ধরতে মেদিনীপুর স্টেশনে আসেন বছর বাহাত্তরের ওই প্রোঢ়। তাঁর গন্তব্য ছিল পাঁশকুড়া। কিন্তু ততক্ষণে ২ নম্বর প্ল্যাটফম থেকে ছেড়ে দিয়েছে ডাউন মেদিনীপুর-হাওড়া লোকাল। ট্রেন যাতে মিস না হয় তাই চলন্ত ট্রেনের গেট ধরে ওঠার চেষ্টা করেন বাদল।
তারপর কি হল? ট্রেনে তো উঠতে পারেলেননা বরং পা পিছলে ভাসছিলেন শূন্যে! যদি আর একটু দেরি হতো তাহলে সেই ট্রেনের তলায় ঢুকে যেতেন বাদল। ছুটে এসে কোনওমতে তাঁকে উদ্ধার করেন মেদিনীপুর স্টেশন কর্মরত আরপিএফ জওয়ান সন্দীপ ধল। যমের মুখ থেকে ওই বৃদ্ধকে ফিরিয়ে আনেন। ঘটনার জেরে স্তম্ভিত হয়ে যান বাদল বাবু নিজে। কিছুটা ধাতস্ত হওয়ার পর ফের তাঁকে ট্রেনে তুলে দেন সেই আরপিএফ জওয়ান নিজে।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…