নিউজ

মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের সঙ্গে বিহারের বিধানসভা নির্বাচনের তুলনা করে বিজেপিকে কটাক্ষ শিবসেনার

মুম্বই: রাত পোহালেই বিহারে বিধানসভা নির্বাচনের ফল ঘোষণা হবে। তার আগে শিবসেনার মুখপত্র ‘সামনা’-য় নরেন্দ্র মোদিকে খোঁচা দিল উদ্ধব ঠাকরের দল। আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচনে হার হয়েছে ডোনাল্ড ট্রাম্পের। সকলেই ট্রাম্পকে ‘বাই বাই’ করে দিয়েছে। আর ট্রাম্পের এই হারের সঙ্গেই বিহারের বিধানসভা নির্বাচনে বিজেপির হার আসন্ন, এমনটাই তুলনা করেছে শিবসেনা।

‘সামনা’-য় বলা হয়েছে, ‘দেশের শীর্ষ স্থানে বসার মতো যোগ্যতা ছিল না ডোনাল্ড ট্রাম্পের। মাত্র চার বছরেই আমেরিকাবাসী নিজেদের ভুল শুধরে নিয়েছে। ট্রাম্প মার্কিন নাগরিকদের দেওয়া কোনও প্রতিশ্রুতি রাখতে পারেননি। ভাল হয় যদি আমরাও ট্রাম্পের এই হারের থেকে কিছু শিখি। অতিমারি থেকেও আমেরিকায় বেকারত্ব ভয়ঙ্কর জায়গায় এসে দাঁড়িয়েছে। কিন্তু প্রেসিডেন্ট হিসেবে ট্রাম্প সেসবকে গুরুত্ব না দিয়ে কৌতুক করে বেরিয়েছেন।’

এরপরই আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচনের সঙ্গে বিহারের বিধানসভা নির্বাচনের তুলনা করে শিবসেনার মুখপত্র ‘সামনা’-য় লেখা হয়, ‘আমেরিকায় ক্ষমতার বদল হয়েছে। বিহারে ক্ষমতার দাপট অনেকটাই ফিকে হয়ে এসেছে। বিহারের নীতীশ কুমারের নেতৃত্বাধীন এনডিএ ক্ষমতা হারাতে চলেছে, এটা স্পষ্ট। ফলে তারা ছাড়া বিকল্প নেই, এমন ধারনা পাল্টে দিতে পারে মানুষ।’ এভাবেই বিজেপিকে কার্যত তোপ দেগেছে শিবসেনা।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026