নয়াদিল্লি: তেলেঙ্গানার এক ছাত্রীর আত্মহত্যার ঘটনাকে কেন্দ্র করে মোদি সরকারকে ফের কটাক্ষ করলেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী। দিল্লির লেডি শ্রীরাম কলেজে ওই ছাত্রী পড়াশোনা করতেন। কিন্তু হঠাৎই আত্মহত্যার পথ বেছে নেন তিনি। এই খবর প্রকাশ্যে আসা মাত্র সেই খবরকে হাতিয়ার করে রাহুলের নিশানায় ফের একবার বিজেপি সরকার।
রাহুল ছাত্রীর আত্মহত্যা সংক্রান্ত খবর নিজের টুইটার অ্যাকাউন্টে শেয়ার করে লিখেছেন, ‘অত্যন্ত শোকের সময় ওই ছাত্রীর পরিবারকে আমি আমার সমবেদনা জানাই। জেনে-বুঝে নোটবাতিল এবং লকডাউনের মাধ্যমে বিজেপি সরকার দেশের অগণিত পরিবারকে ধ্বংসের মুখে ঠেলে দিয়েছে। এটাই সত্যি, এটাই বাস্তব।’
রাহুল ছাত্রীর আত্মহত্যা সংক্রান্ত যে খবর টুইটারে শেয়ার করেছেন, তাতে লেখা রয়েছে, তেলেঙ্গানা থেকে আসা দিল্লির লেডি শ্রীরাম কলেজে পড়া ওই ছাত্রী পরিবারের আর্থিক সংকটের কারণে আত্মহত্যার পথ বেছে নিয়েছেন। আর এই খবরকেই কার্যত হাতিয়ার করে পুনরায় মোদি সরকারকে কটাক্ষ করেছেন সনিয়া-পুত্র। যদিও এর পরিপ্রেক্ষিতে বিজেপির পক্ষ থেকে এখনও পর্যন্ত কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…