রাজ্য

“তৃণমূলে আর ফিরব না”, ক্ষোভ উগরে দিলেন দক্ষিণ কোচবিহারের বিধায়ক মিহির গোস্বামী

অনেকদিন আড়াল থাকার পরে আজ সোমবার নিজের কার্যালয়ে এসে সাংবাদিক বৈঠক করলেন কোচবিহার দক্ষিণের তৃণমূল বিধায়ক মিহির গোস্বামী। আজ নানা বিষয়ে নিজের ক্ষোভ উগরে দিতে দেখা গেল বর্ষীয়ান নেতাকে। মিহিরবাবুর বক্তব্য, বিড়ালের গলায় কে ঘণ্টা বাঁধবে? এটা নিয়ে তৃণমূলের অন্দরের দ্বিধা ছিল, সেটাই বেধে দিলেন তিনি।

 

এইদিন উদয়ন গুহ দলের পঞ্চায়েতদের উদ্দেশ্য করে যে বক্তব্য পেশ করেছেন তাতে প্রমাণ হয় যে তৃণমূলের নীচতলার নেতারা প্রায় সবাই ই দুর্নীতিগ্রস্থ। এটিই প্রমাণ হয়েছে তার কথায়। এমনই মনে করেন মিহির গোস্বামী। আর এতেই আপত্তি তার। তার মতে, শুধু নিচু তলার নেতা-কর্মী নন, দলের উপরের নেতাদের দুর্নীতির তো কোনো হিসেব নেই। উদয়ন এইদিন দাবি করেন যে ছয় মাসের জন্য মানুষের খাবার মানুষের মুখে তুলে দেওয়ার জন্য।

 

অন্যদিকে মিহিরবাবুর দাবি, দোলা সেন ও কিছুদিন আগে একই কথা বলেছিলেন। তবে দোলা বলেন যে ৭৫% দলকে দিতে এবং ২৫% নিজে রাখতে। মিহিরের মতে, এই কথাতেই অনেকটা বৃদ্ধি পেয়েছে দলের দুর্নীতি। ফলে এই কথাটি অপমানে লাগে তার।

 

তবে মিহিরবাবুর সবচেয়ে বেশি ক্ষোভ উত্তরবঙ্গের প্রতি বঞ্চনা নিয়ে। তবে যা আগেও ছিল তা এখনো চলছে বলে দাবি তার। তবে তিনি জানান যে সবটাই কলকাতাকেন্দ্র করে। তার মতে বহু নেতা কলকাতা থেকে এইসব নিয়ন্ত্রণ করছেন।

 

প্রসঙ্গত উল্লেখ্য, ৩ অক্টোবর দলের সব কর্তব্য ত্যাগ করেন মিহিরবাবু। তবে তিনি যে আর তৃণমূলে ফিরবেন না তা এক প্রকার ঠিকই করে দিয়েছেন মিহিরবাবু। সূত্রের খবর, বিজেপি সাংসদ নিশীথ প্রামাণিককে ইতিমধ্যেই দেখা গিয়েছে তার বাড়িতে। তবে তা সম্পর্কে কিছুই জানাননি তিনি।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026