বিনোদন

Mithun Chakraborty: অসুস্থ মিঠুন চক্রবর্তী, কী হয়েছে অভিনেতার? জানালেন ছেলে মিমো

বাংলা তথা হিন্দি সিনেমা জগতের একজন বর্ষীয়ান অভিনেতা মিঠুন চক্রবর্তী। সম্প্রতি গোটা সোশাল মিডিয়া জুড়ে তার অসুস্থ হওয়ার খবর ছড়িয়ে পড়েছে। তার অসুস্থতার খবর প্রকাশ্যে আসার পর থেকেই, শোরগোল পড়ে গিয়েছে মিডিয়াতে। তার অগণিত ভক্তরা শনিবার থেকেই তার আরোগ্য কামনা করছেন। তবে এখন কেমন আছেন অভিনেতা? সেই প্রসঙ্গেই সম্প্রতি মিডিয়ার সামনে মুখ খুলেছেন অভিনেতার ছেলে মিমো। কি বললেন তিনি! জেনে নিন।

গত শনিবার থেকেই অভিনেতার অসুস্থ হওয়ার খবর সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ছড়িয়ে পড়েছে চারিদিকে। বিজেপি নেতা সঞ্জয় সিংহের পোস্ট থেকেই অভিনেতার অসুস্থতার খবর জানা গিয়েছিল। ছবিতে দেখা গিয়েছিল, অভিনেতা হাসপাতালের বিছানায় পাশ ফিরে শুয়ে রয়েছেন, আর তার হাতে লাগানো রয়েছে স্যালাইনের ছুঁচ। এই ছবি শেয়ার হতেই রীতিমতো ভাইরাল হয়ে যায়। তখন থেকেই তার আরোগ্য কামনা করতে শুরু করে দিয়েছিলেন তার অগণিত ভক্তরা।

এই প্রসঙ্গে অভিনেতার ছেলে মিমো জানিয়েছেন, এই মুহূর্তে অভিনেতা একেবারেই সুস্থ রয়েছেন। জ্বরের পাশাপাশি অন্যান্য উপসর্গের জন্যই অভিনেতাকে ব্যাঙ্গালোরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছিল। পাশাপাশি অভিনেতার ছেলে এও জানান, অভিনেতার কিডনিতে পাথর হয়েছে, আর তার জন্যই এই সমস্ত শারীরিক সমস্যা দেখা দিয়েছে অভিনেতার। উল্লেখ্য, এই মুহূর্তে সুস্থ হয়ে বাড়ি ফিরে এসেছেন ৭১ বছর বয়সি এই অভিনেতা। অভিনেতা সুস্থ হয়ে বাড়ি ফিরে আসার পর বিজেপির জাতীয় সচিব, অনুপম হাজরা টুইট করে অভিনেতার দ্রুত সুস্থতা কামনা করেছেন। পাশাপাশি তার সুস্থতা কামনা করেছেন তার অগণিত অনুরাগীরাও।

Devparna Acharya

Recent Posts

ব্যাঙ্ক অ্যাকাউন্ট ছাড়াই পেমেন্ট! Google Pay-র নতুন ‘Pocket Money’ ফিচারে বদলাচ্ছে ডিজিটাল লেনদেন

ডিজিটাল পেমেন্টের দুনিয়ায় বড় আপডেট আনল Google Pay। নতুন ‘Pocket Money’ ফিচারের মাধ্যমে এখন আর…

April 12, 2026

তাপপ্রবাহের মাঝেই বৃষ্টি দক্ষিণবঙ্গে! আজ ভিজবে কোন কোন জেলা?

বাংলায় গরম ক্রমশ বাড়ছে। আবহাওয়া দফতরের মতে, আগামী কয়েক দিনে দক্ষিণবঙ্গের তাপমাত্রা ৫ থেকে ৭…

April 12, 2026

কোটি টাকার সোনা, দামি Rolex আর বিশাল শেয়ার! ঠিক কত সম্পত্তির মালিক কোয়েল মল্লিক জানলে চমকে যাবেন

টলিউডের জনপ্রিয় অভিনেত্রী কোয়েল মল্লিক সম্প্রতি রাজনীতিতে যোগ দিয়ে নতুন অধ্যায় শুরু করেছেন। রাজ্যসভার সাংসদ…

April 11, 2026

KKR-এ বড় সিদ্ধান্ত আসছে? অধিনায়ক রাহানেকে ঘিরে বাড়ছে প্রশ্ন

কলকাতা নাইট রাইডার্স—এক সময় আইপিএলের অন্যতম সফল দল। তিনবার ট্রফি জেতা এই ফ্র্যাঞ্চাইজির নাম শুনলেই…

April 11, 2026

ভোটের মুখে ফের ইডির ঝটকা! পার্থ চট্টোপাধ্যায়ের বাড়িতে হানা, SSC কেলেঙ্কারিতে তোলপাড় রাজ্য

ভোটের আবহে ফের তোলপাড় বাংলা! প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের বাড়িতে শনিবার সকালেই হানা দিল এনফোর্সমেন্ট…

April 11, 2026

Gold Price Today 11 April 2026: যুদ্ধবিরতির ধোঁয়াশায় কাঁপছে বাজার! বৈশাখের আগে কি সোনায় সুখবর?

আমেরিকা ও ইরানের মধ্যে যুদ্ধবিরতি নিয়ে অনিশ্চয়তার জেরে আন্তর্জাতিক বাজারে অস্থিরতা তৈরি হয়েছে, যার সরাসরি…

April 11, 2026