বিনোদন

Mithai: I Love You….মিঠাইকে প্রোপজ করল সিড? বউকে চমকে দিল উচ্ছেবাবু

এই মুহূর্তে বাংলা টেলিভিশন জগতের এক নম্বর ধারাবাহিক ‘মিঠাই’। গত একবছর ধরে প্রথম স্থান ধরে রেখেছে এই ধারাবাহিক। দর্শকদের পছন্দের তালিকায় হোক কিংবা টিআরপির দৌড়ে, এক নম্বরেই রয়েছে মিঠাই। ধারাবাহিকে নাম ভূমিকায় অভিনয় করছেন সৌমিতৃষা কুন্ডু। তার বিপরীতে অভিনয় করতে দেখা যাচ্ছে আদৃত রায়কে। অনস্ক্রিন তাদের রসায়ন বেজায় পছন্দ দর্শকদেরও।

তবে আপাতত ধারাবাহিকের গল্প অনুযায়ী সরস্বতী পুজোর পর্ব চলছে। সেখানে মোদক বাড়িতে প্রত্যেকে নিজেদের বউকে নিজেদের পছন্দমতো উপহার দিয়েছেন সরস্বতী পুজোর দিনেই। বউরাও পিছিয়ে থাকেননি। এদিন সকলেই বাসন্তী রঙের পোশাকে সেজেছিলেন। মিঠাই দাদাইয়ের মন রাখতেই তার উচ্ছেবাবুর নিয়ে এসেছিল বাসন্তী রঙের পাঞ্জাবি। কিন্তু সেটি পরতে সে রাজি ছিল না। তবে পরে রাজি হলেও সে মিঠাইকে এমন একটি উপহার দেওয়ার কথা বলে, যা কোনদিনও ভুলতে পারবে না। তবে তাও সকলেই খুব উচ্ছ্বসিত ছিল সিদ্ধার্থের এই কথা শুনে। তারপর ঘটলো তাতে রেগে আগুন মিঠাই।

পাঞ্জাবি পরে হাতে চক ও স্লেট নিয়ে নীচে নেমে এসে ঠাকুরমশাইকে সরাসরি বলেন একজনের হাতেখড়ি হবে। সিদ্ধার্থের এমন কথা শুনে অবাক হয়েছিল মোদক বাড়ির সকলেই। তবে তারপরেই সে জানায় মিঠাইয়ের ইংরেজি শিক্ষার হাতে খড়ি হবে, যা শুনে বেজায় চটে যায় মিঠাই। এরপরেই সে দাদাইকে জানায় সে ক্লাস এইট পর্যন্ত একবারে পাস করেছে। আর বিয়ের পরে অনেক ইংরেজী কথাও শিখে গিয়েছে সে।

তবে এরপরেই সিদ্ধার্থ সকলের সামনেই তাকে জানায় সে ভুলভাল ইংরেজি উচ্চারণ করে তাই তাকে ইংরেজি শেখানোর সিদ্ধান্ত নিয়েছে সে। অন্যদিকে মিষ্টির হাবে বিদেশি খদ্দেরদের সঙ্গে কথা বলার জন্যও তার ইংরেজি জানাটা খুব প্রয়োজনীয় তাও তাকে বোঝায় সিদ্ধার্থ। এরপরেই তাকে স্লেটের উপর চক দিয়ে ইংরেজি লেখার হাতেখড়ি দেয় সে। শুরুতেই ‘আই লাভ.. ‘ লেখায় মোদক বাড়ির সকলেই আশা করেছিল এবার সরস্বতী পুজোর দিন হয়তো সিদ্ধার্থ নিজের মনের কথা জানাবে মিঠাইকে। তবে সবাইকে নিরাশ করে সে মিঠাইকে লেখায় ‘আই লাভ মাই ফ্যামিলি’। অল্পসময়ের জন্য হতাশ হলেও সিদ্ধার্থের এই সিদ্ধান্তকে সকলেই সাধুবাদ জানিয়েছে।

ইতিমধ্যেই সিদ্ধার্থ তাকে নিয়ে পৌঁছে গিয়েছে স্পোকেন ইংলিশ শেখার ক্লাসে ভর্তি করার জন্য। তবে এরপর সে কতটা ইংরেজি নিজের আয়ত্তে করে তার উচ্ছেবাবুর কথা রাখতে পারে সেটা জানার জন্য চোখ রাখতে হবে জি বাংলার পর্দায়।

Rahit Roy

Recent Posts

রাহুলের মৃত্যুর তদন্তে টলিউডের ঝড়! থানায় প্রিয়াঙ্কা, সঙ্গে প্রসেনজিৎ-ঋতুপর্ণারা

রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের অকালমৃত্যুকে ঘিরে শোকের ছায়া নেমে এসেছে টলিউডে। এই ঘটনার পর থেকেই একাধিক…

April 4, 2026

৬০ কিমি বেগে ঝড়-বৃষ্টি! রবিবার থেকেই দক্ষিণবঙ্গে বড় আবহাওয়ার বদল

চৈত্রের শেষে এসে দক্ষিণবঙ্গ জুড়ে অসহ্য গরমে নাজেহাল সাধারণ মানুষ। দিন যত এগোচ্ছে, ততই বাড়ছে…

April 4, 2026

২৮ কোটি টাকার ভুলে ডুবছে CSK! ভুল নিলামে এখন চাপে ধোনিহীন দল

আইপিএল ২০২৬-এ চেন্নাই সুপার কিংসের শুরুটা একেবারেই প্রত্যাশামতো হয়নি। মহেন্দ্র সিং ধোনিকে ছাড়া মাঠে নেমে…

April 4, 2026

রহস্যময়ী সুন্দরীকে ঘিরে ঝড়! আইপিএল ম্যাচে ভাইরাল এই গ্ল্যামারাস ফ্যান কে?

আইপিএল ২০২৬-এ শুধু ম্যাচ নয়, স্টেডিয়ামের গ্যালারিও এখন আলোচনার কেন্দ্রবিন্দু। পাঞ্জাব কিংস এবং সানরাইজার্স হায়দরাবাদের…

April 4, 2026

দলে রাখার কোনও মানে নেই! ২৫ কোটি টাকার তারকাকে বাদ দেওয়ার দাবি গাভাস্কারের

আইপিএল ২০২৬-এ কলকাতা নাইট রাইডার্সের পারফরম্যান্সের মাঝেই নতুন বিতর্ক সামনে এসেছে। দলের সবচেয়ে দামি খেলোয়াড়…

April 4, 2026

কেন DA ঘোষণা দেরি হচ্ছে? কবে বাড়বে মহার্ঘ ভাতা—অপেক্ষায় লক্ষ কর্মী

দেশজুড়ে সরকারি কর্মী ও পেনশনভোগীদের মধ্যে মহার্ঘ ভাতা (DA) বৃদ্ধি নিয়ে জোর চর্চা শুরু হয়েছে।…

April 4, 2026