বিনোদন

Puja Banerjee: সিদ্ধার্থ শুক্লার মৃত্যুর পর পাপারিজ্জদের বাড়াবাড়ি দেখে বড় সিদ্ধান্ত নিলেন পূজা ব্যানার্জী

গত বছরের ১৪ই জুন ছিল সারা ভারতবাসীর কাছে এক ভয়াবহ দিন। হঠাৎ করে দুপুরে খবর বলিউড অভিনেতা সুশান্ত সিং রাজপুত আত্মঘাতী হয়েছেন।৷ তাঁর মৃত্যু তোলপাড় করে দিয়েছিল গোটা দেশ। দিনরাত মিডিয়া প্যানেল থেকে শুরু করে চায়ের আড্ডা সব জায়গায় ছিল একটাই চর্চা। তা হল সুশান্ত সত্যি আত্মহত্যা করেছেন নাকি খুন! এর উত্তর এখনো পাওয়া যায়নি। সুশান্তকে এখনো ভুলতে পারেনি। এর মধ্যে বলিউডে ফের খারাপ খবর।

বছর ঘুরতে না ঘুরতেই ফের আরো এক জনপ্রিয় অভিনেতা সিদ্ধার্থ শুক্লার আকস্মিক মৃত্যু। যা বারে বারে উস্কে দিয়ে যাচ্ছে এক বছর আগে ঘটে যাওয়া মৃত্যু শোক। তবে এটা কোনো আত্মহত্যা বা খুন নয়। হৃদরোগে আক্রান্ত হয়ে ঘুমের মধ্যে চলে যান অভিনেতা। তবে এই মৃত্যু কিছুতে মেনে নিতে পারছেনা মানুষ। অনেকে আবার সিদ্ধার্থের মৃত্যুতে খুনের গন্ধ পাচ্ছে। অনেকে এই শোকের

ময়না তদন্তের রিপোর্টে সুশান্তের মৃত্যুর কারণ লেখা ছিল আত্মহত্যা, আর সিদ্ধার্থ শুক্লার মৃত্যু হয়েছে হৃদরোগে আক্রান্ত হয়ে। তাই এমন শোকের মধ্যেকেউ কেউ জোর করে তুলনা টানছে সুশান্তের মৃত্যুর সাথে। তবে সিদ্ধার্থের রীতা শুক্ল জানিয়েছেন তাঁর ছেলের মৃত্যু একেবারেই আকস্মিক। আর সবাইকে আর্জি জানিয়েছেন কোনোভাবে এই মৃত্যকে কোনো রঙ দেওয়া না হয়।

সিদ্ধার্থের মৃত্যুর খবরে ভাষা হারিয়েছেন তাঁর পরিবার সহকর্মী আর লক্ষাধিক অনুগামী। এখনো অনেকেই শকড। এই সময়ে সবচেয়ে খারাপ অবস্থা সিদ্ধার্থের মা রীতা শুক্লা এবং প্রেমিকা শেহনাজ গিল। দুজনে কেঁদে ভাসাচ্ছেন। এই কঠিন পরিস্থিতিতে সবকিছু এত তাড়াতাড়ি ঘটে চলেছে যে গোটা বিষয়টাই এখনও পর্যন্ত পুরোপুরি বুঝে উঠতে পারছেন না তাঁরা। দুজনেই বিশ্বাস করতে পারছেনা তাঁদের প্রিয় মানুষ আর নেই।

তবে এই খারাপ অবস্থাতে পাপারিজ্জদের থেকে নিস্তার পায়নি রীতা দেবী, শেহনাজ মিডিয়ার ক্যামেরা থেকে নিস্তার নেই সিদ্ধার্থের শেষ কৃত্যে উপস্থিত বাকি বন্ধুরা। যা দেখে সিদ্ধার্থ চিরঘুমের দেশ থেকে সিদ্ধার্থও হয়তো ভাবছেন ‘মরেও শান্তি নেই’। শুক্রবার দুপুরে শেষকৃত্য সম্পন্ন হয়েছে অভিনেতার। সেসময় শ্মশানে সিদ্ধার্থের মা গাড়ি থেকে নামতেই তাঁকে ছেঁকে ধরে হাজার হাজার ক্যামেরা। মিডিয়ার এমন অমানবিক আচরণ দেখে ক্ষোভে ফেটে পড়েছেন বাঙালি অভিনেত্রী পূজা ব্যানার্জী।

বারবার সংবাদমাধ্যমের এহেন আচরণ দেখে ভীষণ তিতিবিরক্ত পূজা। তাই ইনস্টাগ্রামে অভিনেত্রী জানিয়েছেন চোখের সামনে এসব অমানবিক দৃশ্য তিনি আর দেখতে পারছেন না তাই আপাতত কিছু দিনের জন্য সোশ্যাল মিডিয়া থেকে সাময়িক বিরতি নিচ্ছেন তিনি। পাশাপাশি এদিন ইনস্টাগ্রাম স্টোরিতে জানিয়েছেন সেলিব্রেটি হওয়া মানে জনগণের নিজস্ব সম্পত্তি নয়। তাই মিডিয়ার সকল বন্ধুদের কাছে তিনি অনুরোধ করেছেন তাঁর যখব মৃত্যু হবে তাঁর পরিবার পরিজনদের যেন এভাবে হেনস্থা না করা হয়। সেইসাথে সিদ্ধার্থের মা এবং শেহনাজের জন্য প্রার্থনা করেছেন তিনি।

Pritisha Dey

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026