কথায় আছে,প্রতিভা কখনও চাপা থাকে না। একদিন না একদিন তা আত্মপ্রকাশ ঘটবেই। এই কথাটা শুধু কথার কথা নয় বাস্তবেও সম্ভব তা প্রমাণ করে দেখিয়েছিলেন রানাঘাটের বৃদ্ধা রানু মণ্ডল। রেল স্টেনের প্লাটফর্ম থেকে সুদূর মুম্বই পাড়ি ছিল তাঁর প্রমাণ। তবে এই জার্নি-টা রূপকথার মতো শোনালেও বাস্তবে কিন্তু রানুর এই মুম্বাই সফর ছিল বেশ কঠিন। এহেন রানুকে এবার দেখা যাবে সেলুলয়েডের পর্দায়৷ তাঁকে নিয়ে নয় বরং তাঁর লড়াকু জীবন-কহানি নিয়ে তৈরি হতে চলেছে বায়োপিক৷
রানাঘাট স্টেশন থেকে গানের হাতে খড়ি। একটা গানেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে রাতারাতি তারকা বনে গিয়েছেন লতাকণ্ঠী রানু। পাড়ি দিয়েছিলেন মুম্বই মায়াপুরীতে।। রানাঘাট ষ্টেশনের প্ল্যাটফর্মে বসে গান করে দিনাতিপাত করা রানু মণ্ডলের সেই বলিউড যাত্রা ছিল বেশ রোমহর্ষক৷ পরিচালক হিমেশ রেশমিয়ার সঙ্গে জুটি বেঁধে হিন্দি ছবিতে দুটি গান প্লে-ব্যাকও করেছেন তিনি। তার মধ্যে ‘তেরি মেরি প্রেম কহানি’ গানটি বেশ হিট হয়। তেমনি সেই গান নিয়েই রানুকে কটাক্ষ করা শুরু করেছিলেন নেটিজেনরা।
অবশ্য এই সমস্ত এখন অতীত। অনেকে মনে করেছিলেন রানুকে আর স্টেশন চত্ত্বরে হাত পাততে হবেনা। তবে লকডাউন আর করোনা সব পালটে দিল। ‘ধরাকে সড়া জ্ঞান’ নয়, বরং আকাশকে সাক্ষী মনে করে নিজের খুপড়িতে ফিরতে হল। স্থানীয় কিছু সহৃদয় মানুষ ও ক্লাবের সাহায্যেই এখন কোনোমতে দিন কাটছে তাঁর। বিগত এক বছর ধরেই রানু মণ্ডলকে নিয়ে সিনেমা তৈরি করার পরিকল্পনা করছেন পরিচালক হৃষীকেশ মণ্ডল।
এহেন বর্ণময়, লড়াকু রানুকে নিয়ে এবার বায়োপিক তৈরি হতে চলেছে। পরিচালক ঋষিকেশ মণ্ডল রানুর এই লড়াই হিন্দি সিনেমার মাধ্যমে সেলুলয়েড তুলে ধরছেন। পর্দায় রানুর চরিত্রে দেখা যাবে ‘সেক্রেড গেমস’ খ্যাত অভিনেত্রী ঈশিকা দে’কে। সবকিছু ঠিক থাকলে এই বছর নভেম্বরে শুরু হবে সিনেমার শ্যুটিং। নতুন ছবির নাম ঠিক হয়েছে ‘মিস রানু মারিয়া’। ‘সেক্রড গেমস’, ‘পূর্ব পশ্চিম দক্ষিণ’, ‘ত্তর আসবেই’র মতো সিনেমাতে কাজ করে করে নিয়েছেন ঈশিকা। নতুন সিনেমার শ্যুট হবে কলকাতা, রানাঘাট এবং মুম্বইতে। এই ছবিতে নয়ের দশকের ফ্লেভার থাকবে ছবিতে এবং নিশ্চিতভাবে একাধিক গান থাকবে। সংগীত পরিচালনার দায়িত্বে সুরজিৎ, সিধু ও নীলাকাশ।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…