পূর্ব বর্ধমান: সময় যত এগোচ্ছে, তিনটি কৃষি আইন (Fram Law) ক্রমশ মাথাব্যথার বড় কারণ হয়ে উঠছে কেন্দ্রীয় সরকারের জন্য। কেন্দ্রীয় কৃষি আইনের বিরুদ্ধে এবার জাতীয় সড়ক অবরুদ্ধ করে অবস্থান বিক্ষোভের ডাক দিল জমিয়াত উলেমা-ই-হিন্দ। শনিবার বর্ধমানের টাউনহলে জমিয়াত উলেমা-ই-হিন্দ কৃষি আইনের বিরুদ্ধে সভা করে। সভায় উপস্থিত ছিলেন রাজ্যের গ্রন্থাগার মন্ত্রী সিদ্দিকুল্লা চৌধুরী (Siddiqullah Chowdhury)।
তিনি কেন্দ্রের বিজেপি সরকারকে হুঁশিয়ারি দেওয়ার সুরে বলেন, “সরকার যদি কৃষি আইন প্রত্যাহার করে নেয় তো ভাল। না হলে ১৩ জানুয়ারি পূর্ব বর্ধমানের গলসি থেকে পারাজের মধ্যবর্তী কোনও জায়গায় ২ নম্বর সড়ক আটকে ১২ ঘণ্টার অবস্থান বিক্ষোভ করা হবে। বিহার বা ঝাড়খণ্ডে করা যেত। কিন্তু ওই রাজ্যে আমাদের সরকার নেই। তাই আমাদের গলসিতে কর্মসূচি নেওয়া হয়েছে।”
তিনি কর্মীদের উদ্দেশে বলেন, “সকলেই ওই দিন চাল, ডাল, আলু, সবজি সঙ্গে করে নিয়ে আসবেন। ওখানেই বসে চাল ডাল রান্না করে এক সঙ্গে পাত পেড়ে খাওয়া হবে।” পাশাপাশি তিনি হুমকি দিয়ে বলেন, “ওই দিন দিল্লির কোনও গাড়ি কলকাতায় ঢুকতে দেওয়া হবে না।” জাতীয় সড়ক অবরোধের বিষয়ে তিনি বলেন, “দিল্লির সরকার ষখন আইন মানছে না। সংবিধান না মেনে জোর করে গোটা দেশে কৃষক বিরোধী কৃষি আইন চাপিয়ে দেওয়া হচ্ছে। তাই আমরাও বেআইনিভাবেই জাতীয় সড়ক অবরোধ করে প্রতিবাদে সামিল হব।”
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…