নিউজ

স্যানিটারি দ্রব্য থেকে কর প্রত্যাহার ব্রিটেনের

লন্ডন: মহিলাদের স্যানিটারি দ্রব্য থেকে সব কর প্রত্যাহার করে নিল ব্রিটেন (UK)। সে দেশের অর্থমন্ত্রকের পক্ষ থেকে জানানো হয়েছে, স্যানিটারি দ্রব্য অত্যন্ত প্রয়োজনীয়। এতে কর না থাকাটা অধিকার। অর্থসচিব ঋষি সুনক বলেছেন, “আমরা আগেই স্কুল, কলেজ ও হাসপাতালে বিনা মূল্যে স্যানিটারি দ্রব্য বিতরণ করেছি। স্যানিটারি দ্রব্য মহিলাদের আয়ত্তের মধ্যে এনে দিতে আমরা আরও এক পদক্ষেপ এগোলাম।”

মার্চ মাসেই বাজেট উপস্থাপনের সময়ই এই কর প্রত্যাহারের কথা জানিয়েছিলেন সুনক। কিন্তু ইউরোপীয় ইউনিয়নের অংশ হওয়ার এই ‘ট্যাম্পন ট্যাক্স’ এত দিন বাদ দেওয়া যাচ্ছিল না। ব্রেক্সিটের মাধ্যমে ইউরোপীয় ইউনিয়ন থেকে বেরিয়ে এসে তাই তড়িঘড়ি কর প্রত্যাহার করল অর্থমন্ত্রক।

ইতিমধ্যে মহিলাদের কাছে স্যানিটারি দ্রব্যের সহজলভ্যতা বাড়াতে বিল পাস করেছে স্কটল্যান্ড। অস্ট্রেলিয়া, কানাডা, ভারতের মতো দেশ এই ‘ট্যাম্পন ট্যাক্স’ বাদ দিয়েছে অনেক আগেই। ইউরোপীয় ইউনিয়ন থেকে বেরিয়েই এবার সেই পথে হাঁটল ব্রিটেন।

বৃহস্পতিবার ইউরোপীয় ইউনিয়ন থেকে আনুষ্ঠানিকভাবে বেরিয়ে যায় ব্রিটেন। ইউরোপীয় ইউনিয়নে থাকাকালীন সেখানকার আইন অনুযায়ী, স্যানিটারি দ্রব্যে ৫ শতাংশ কর বসাতে বাধ্য ছিল ব্রিটেন। কিন্তু ব্রেক্সিটের মাধ্যমে সেই অধ্যায়ের অবলুপ্তি হওয়ায় এই পদক্ষেপ করতে পারল বরিস প্রশাসন।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026