বলিউড

সিদ্ধার্থ-শেহনাজের অপ্রকাশিত মিউজিক ভিডিয়োর অদেখা কিছু মুহূর্ত প্রকাশ্যে, নিমেষে ভাইরাল

এখনো কেউ বিশ্বাস করতে পারছেননা সিদ্ধার্থ শুক্ল আমাদের মধ্যে নেই। এখনো দগদগে ক্ষত সকলের মনে। গত ২রা সেপ্টেম্বর মুম্বাই শহরে ব্ল্যাক ডে ছিল। মাত্র ৪০ বছর বয়সে চুপিচুপি চলে গেলেন বিগ বস ১৩-র বিজয়ী, তথা ভারতীয় টেলিভিশনের অন্যতম জনপ্রিয় সুপারস্টার সিদ্ধার্থ শুক্লা। একদিকে প্রিয় তারকাকে হারানোর যন্ত্রণাতো যেমন রয়েছে, তেমনই শেহনাজ গিলকে নিয়েও চিন্তায় রয়েছেন ‘সিধনাজ’ অনুগামীরা। সিদ্ধার্থের মৃত্যুর পর পুরোপুরি মানসিকভাবে ও শারীরিকভাবে ভেঙে পড়েছেন শেহনাজ। মনের মানুষকে হারানোর যন্ত্রণায় ছটপট করছেন তিনি।

এরমাঝেই সামনে এল সিদ্ধার্থ-শেহনাজের ভালোবাসার কিছু অপ্রকাশিত কিছু ঝিলক। গত বছরেই জানা গিয়েছিল সিদ্ধার্থ-শেহনাজ ওরফে সিধনাজকে অভিনয় করতে দেখা যাবে সুরেলাকন্ঠী শ্রেয়া ঘোষালের একটি মিউজিক ভিডিয়োতে। এই নতুন গানের নাম ‘হ্যাবিট’। তবে কবে মুক্তি পাবে সে কথা কিছু জানা যায়নি। তবে সিদ্ধার্থ শুক্লার অকাল মৃত্যুর পর গোয়ায় শ্যুটিং করা গানের মিউজিক শ্যুটের কিছু ঝলক প্রকাশ্যে এনেছেন ফটোগ্রাফার ওভেজ শায়েদ।

না কোনো ভিডিও নয় তাঁর ক্যমেরায় লেন্সবন্দী কিছু স্টিল ছবি প্রকাশ্যে সিধনাজের রসায়ন। এই ছবিতে দুজনের মাখোমাখো কেমিস্ট্রি, খুনসুটি আর ভালোবাসা সবই প্রকাশ পেয়েছে। আবার দুজনের পোশাকেও রং মিলান্তি ছিল। নীল রঙা মনোকিনিতে পাঞ্জাবি কন্যা শেহনাজ অন্যদিকে সিদ্ধার্থের পরনে নীল রঙা শর্টস এবং নীল-সাদা ফ্লোরাল প্রিন্টেট শার্ট। দীর্ঘসময় ধরেই এই গান মুক্তির অপেক্ষায় ছিল সিধনাজ ভক্তরা।

তবে প্রিয় অভিনেতার মৃত্যুর পর এই জুটির শেষ কাজ দেখার জন্য আরো অধীর আগ্রহী সক্কলে কারণ এই গানের ভিডিয়োতেই হয়তো শেষবার ‘সিধনাজ’কে একসঙ্গে দেখবার সুযোগ পাওয়া যাবে। কেউ কেউ অবশ্য বলেছেন এখনো নাকি এই মিউজিক ভিডিয়োর পুরোপুরি শ্যুট সম্পূর্ণ হয়নি। তবে সেই যাই হোক এই ছবি প্রকাশ্যে আসতেই কমেন্ট বক্সে মনের ভালোবাসা আর দুঃখ দুই প্রকাশ করেছেন সিদ্ধার্থ শুক্লার ভক্তরা, আবেগপ্রবণ হয়ে পড়েছে। এই মিউজিক ভিডিও কবে মুক্তি হবে বা শ্যুটিং শেষ হয়েছে কিনা তা নিয়ে এখনও কোনওরকম আনুষ্ঠিক ঘোষণা হয়নি। আদেও এই গান মুক্তি পাবে কিনা সেই নিয়েও সন্দেহ রয়েছে বিটাউনের অনেকের।

h

উল্লেখ্য, গত সোমবারই অভিনেতা সিদ্ধার্থের পরিবারের তরফে আয়োজন করা হয়েছিল একটি ভার্চুয়াল স্মরণসভা। সেখানে জুম লিঙ্কের মাধ্যমে যোগ দিতে পেরেছেন সিদ্ধার্থ অনুরাগীরাও। তবে প্রিয় মানুষ চলে যাওয়ার পর থেকে শেহনাজের মুখের হাসিটাও উধাও হয়ে গিয়েছে। তবে সিদ্ধার্থের মৃত্যুর পর সারাক্ষণ শেহনাজের পাশে রয়েছেন তাঁর দাদা, শেহবাজ। তবে বিটাউনের সূত্র থেকে জানা গিয়েছে, সদ্য ছেলেকে হারানোর সিদ্ধার্থ শুক্লার মা রীতা শুক্লা ভেঙে পড়লেও এই সময় শেহনাজকে পুরোপুরি আগলে রাখছেন। তাঁর পুরো খেয়াল রাখছেন রীতা দেবী। তাঁর এই সাহসিকতা দেখে অনেকে কুর্নিশ জানিয়েছেন।

Pritisha Dey

Recent Posts

Inside Margot Robbie and Jacob Elordi’s Wuthering Heights Controversial Ending

The 2026 adaptation of Wuthering Heights, directed by Emerald Fennell and starring Margot Robbie and…

February 15, 2026

Brandy and Sarah McLachlan to Sing National Anthems at 2026 NBA All-Star Game

The 2026 NBA All-Star Game is set to deliver not only thrilling basketball action but…

February 15, 2026

Midi Z’s The Exiles Reveals First Look and Cast Additions

Acclaimed Burmese-Taiwanese filmmaker Midi Z has unveiled the first look at his upcoming crime thriller…

February 15, 2026

Silence of the Lambs Star Reflects on Dialogue That Doesn’t “Hold Up” 35 Years Later

Ted Levine, who portrayed Buffalo Bill in the 1991 Oscar-winning classic The Silence of the…

February 15, 2026

Bill Maher Makes Crass Comparison Between Taylor Swift’s Exes and Travis Kelce

Bill Maher sparked controversy during the latest episode of Real Time With Bill Maher by…

February 15, 2026

Independent Spirit Awards Celebrate Indie Film and TV in Los Angeles

The 41st Film Independent Spirit Awards took place Sunday in Los Angeles, honoring the best…

February 15, 2026