বিনোদন

প্রিয় মানুষটির কাছে ফিরতে চলেছেন শ্রীলেখা, জানুন প্রিয় মানুষটি কে?

বহু বিতর্ক পিছনে ফেলে আবারও জুটি বাঁধতে চলেছেন গায়ক-অভিনেতা শিলাজিৎ ও অভিনেত্রী শ্রীলেখা মিত্র। তবে অফস্ক্রিন নয়, অনস্ক্রিন জুটি বাঁধতে চলেছেন তারা। পরিচালক অংশুমান ব্যানার্জি পরিচালিত শর্ট ফিল্ম, ’12 সেকেন্ড’-এ দেখা যাবে শিলাজিৎ-শ্রীলেখা জুটিকে।

করোনা পরিস্থিতিতে লকডাউন মানুষকে নতুন করে অনেক কিছু শিখিয়েছে বলে মনে করেন পরিচালক অংশুমান ব্যানার্জি। তিনি বলেন, এই লকডাউন তাঁকে তাঁর অন্তর্নিহিত সত্ত্বা ও বহিঃসত্ত্বাকে চিনতে শিখিয়েছে। এই উপলব্ধি থেকেই অংশুমানের মাথায় আসে ‘12 সেকেন্ড’-এর মতো একটি শর্ট ফিল্ম বানানোর কথা। ’12 সেকেন্ড’-এর নায়ক দেবাঞ্জনের চরিত্রে অভিনয় করার জন্য অংশুমানের পছন্দ ছিল শিলাজিৎ অথবা ঋত্বিককে। কিন্তু পরে অংশুমানের মনে হয়েছে, দেবাঞ্জনের মনস্তাত্ত্বিক পালস্ ধরতে পারবেন একমাত্র শিলাজিৎ। এই কারণে শিলাজিৎ-কে দেবাঞ্জনের চরিত্রে বাছাই করেছেন অংশুমান। ’12 সেকেন্ড’-এর গল্প আবর্তিত হয়েছে দেবাঞ্জনের স্বপ্নকে ঘিরে। স্বপ্নে দেবাঞ্জন দেখে, তার স্ত্রী সৃজিতা পরকীয়ায় আসক্ত, ছেলে নেশাখোর এবং মেয়ে বয়সে বড় এক বিবাহিত পুরুষের সঙ্গে অবৈধ সম্পর্কে লিপ্ত। কিন্তু স্বপ্ন ভেঙে গেলে দেবাঞ্জন কি দেখে, ত খোলসা করেননি অংশুমান। রহস্যময় ভাবে তিনি শুধু বলেছেন ’12 সেকেন্ড’ দেখতে। লকডাউনের সময় অধিকাংশ মানুষ ডিপ্রেশনের শিকার হয়েছেন। এক কথায় বলতে গেলে, ’12 সেকেন্ড’ তাঁদের উদ্দেশ্যে বানানো।

’12 সেকেন্ড’-এ দেবাঞ্জনের স্ত্রী সৃজিতার ভূমিকায় অভিনয় করেছেন শ্রীলেখা মিত্র। নতুন পরিচালক অংশুমানের সাথে কাজ করে তাঁর বেশ ভালো লেগেছে। শ্রীলেখাকে এই ধরনের চরিত্রে আগে দেখা গেলেও তাঁর শক্তিশালী অভিনয়শৈলীর জন্য তাঁকে কখনোই একঘেয়ে লাগে না। এই শর্ট ফিল্মে দেবাঞ্জন ও সৃজিতার দুই ছেলে-মেয়ের চরিত্রে দেখা যাবে দুই নতুন মুখ অরূপ ও এণাক্ষীকে। অংশুমানের চোখে তাঁরা ‘ডার্ক হর্স’। শর্ট ফিল্মটির মিউজিক ডিরেক্টর রুদ্র সরকার। রুদ্র এই ফিল্মের মিউজিক নিয়ে যথেষ্ট পরীক্ষা-নিরীক্ষা করেছেন। শর্ট ফিল্মের টাইটেল সঙ লিখেছেন সৈকত ঘোষ। ’12 সেকেন্ড-এর টানটান চিত্রনাট্য লিখেছেন সুপর্ণা ঘোষ মিত্র।

Anirban Kundu

Recent Posts

অবশেষে মাঠে ফিরছেন অভিষেক! শনিবার থেকেই শুরু রাজনৈতিক কর্মসূচি, দেখা করবেন আক্রান্ত কর্মীদের সঙ্গে

বিধানসভা নির্বাচনের পর দীর্ঘ নীরবতা ভেঙে ফের রাজনৈতিক ময়দানে নামতে চলেছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক…

May 29, 2026

এবার মিড ডে মিলের সঙ্গে মিলবে ব্রেকফাস্টও! ১২ জুন থেকে পড়ুয়াদের জন্য বড় ঘোষণা সরকারের

স্কুল পড়ুয়াদের পুষ্টির কথা মাথায় রেখে বড় সিদ্ধান্ত নিল তেলেঙ্গানা সরকার। এতদিন স্কুলে শুধুমাত্র মিড…

May 29, 2026

বিদেশের রেললাইনে ছুটবে বন্দে ভারত! নেপাল-শ্রীলঙ্কা সহ একাধিক দেশে রপ্তানির প্রস্তুতি ভারতের

ভারতের সেমি-হাই-স্পিড ট্রেন বন্দে ভারত এক্সপ্রেসকে ঘিরে সামনে এল বড় খবর। এতদিন দেশের বিভিন্ন প্রান্তে…

May 29, 2026

স্বাস্থ্যসাথীতে মিলত না, আয়ুষ্মান কার্ডে ফ্রিতে পাবেন এসব বহুমূল্য চিকিৎসা! জানুন বড় পার্থক্য

রাজ্যে আয়ুষ্মান ভারত প্রকল্প চালু হওয়া নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। স্বাস্থ্যসাথী ও আয়ুষ্মান…

May 29, 2026

লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ, মাসে ৩০০০ টাকা! চালু অন্নপূর্ণা ভাণ্ডারের ফর্ম, বাদ যেতে পারে ৩০ লক্ষ নাম

রাজ্যের মহিলাদের জন্য ঘোষিত অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্প নিয়ে বড় আপডেট সামনে এল। নবান্নে সাংবাদিক বৈঠক…

May 27, 2026

প্যাচপ্যাচে গরমের পর স্বস্তির বৃষ্টি! দক্ষিণবঙ্গে কালবৈশাখীর দাপট, জারি হলুদ সতর্কতা

টানা প্যাচপ্যাচে গরমে নাজেহাল বঙ্গবাসী। অবশেষে স্বস্তির খবর শোনাল আলিপুর আবহাওয়া দপ্তর। দক্ষিণ বিহারের উপর…

May 27, 2026