রাজ্য

ফের ব্যানারে মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি, শুভেন্দুকে নিয়ে নয়া জল্পনা রাজনৈতিক মহলে

রাজনৈতিক মহলে শুভেন্দু অধিকারীকে ঘিরে জল্পনা তুঙ্গে। এমন সময় আবার তার ব্যানারে দেখা গেল মুখ্যমন্ত্রীর ছবি। এতদিন যা ছিল না। আর এর সাথেই আবার উঠেছে রাজনৈতিক মহলে সমালোচনার ঝড়। তাহলে কেবল ই কি অভিমান ? সব সমস্যার কি অবসান ঘটল?নতুন করে ফের শুরু হয়েছে জল্পনা।

বেশ অনেক মাস ধরেই সরকারি অনুষ্ঠান কিংবা দলীয় সভায় দেখা যায়না নেতা শুভেন্দু অধিকারীকে। ফলে নিত্যদিন তুঙ্গে উঠেছে জল্পনা। এতে এখানেই কি সব কোলাহলের অবসান ? সম্প্রতি দুই দিনের জন্য বঙ্গ ভ্রমণে এসে ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী। এই সময় শুভেন্দুকে ঘিরে ওঠা বহু প্রশ্নের সম্মুখীন তাকে। তবে শুভেন্দুই কি বিজেপির সম্ভাব্য মুখ্যমন্ত্রী, এমন ও প্রশ্ন ওঠে অমিত শাহের সামনে। অবশেষে তবে কি সেই সব জল্পনার অবসান ঘটতে চলেছে?

সম্প্রতি শুভেন্দু অধিকারী নিজে নন্দীগ্রামের এক সভায় বলেন,” যতক্ষণ আমি নিজে কিছু না বলছি, ততক্ষণ কিছু বিশ্বাস করবেন না” তারপরই তাকে দেখা যায় সরকারের এক অনুষ্ঠানে। পরে পটাশপুরের এক সরকারি অনুষ্ঠানেও দেখা যায় তাকে। নেত্রীর কথা বলতেও শোনা যায় তাকে। এছাড়া অন্যদিকে শুভেন্দু অধিকারীর বাবা অর্থাৎ তৃণমূলের বর্ষীয়ান নেতা শিশির অধিকারীও জানিয়েছেন যে রাজ্যের পরিবহন মন্ত্রীর বিজেপিতে যোগদানের খবরের পিছনে কোনো সত্যতা নেই। আর সেই কথাই অনেকটা সত্যি বলে প্রমাণ করেছে নন্দীগ্রাম।

আগামী ১০ তারিখ নন্দীগ্রামে গোকুলনগরে উদযাপিত হতে চলেছে শহিদ দিবস উৎসব। সেই অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে থাকতে চলেছে শুভেন্দু অধিকারী। সেই অনুষ্ঠানের ব্যানারই এটি। নন্দীগ্রামের ২ নং ব্লকে লাগানো হয়েছে এই ব্যানারগুলি। এই বিষয়ে নব নির্বাচিত যুব তৃণমূল সভাপতি বলেন,”এসব করেছে উৎসাহী কর্মীরা। এই সব দেখে বিচলিত হওয়ার কোনো মানে নেই। তাকে এই বিষয়ে জানানো হয়নি। তিনি জানেন না।”

তবে এই ব্যানার রাজ্য রাজনীতিতে নতুন জল্পনার আগুন জ্বালিয়ে দিয়েছে বলা চলে। আর এর সাথেই রাজ্যের বিধানসভা নির্বাচনের আগে ইঙ্গিতবাহী হয়ে উঠেছে নন্দীগ্রাম।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026