৫ ই আগস্ট অযোধ্যায় রাম মন্দিরের ভূমি পুজোর জন্য বহু মানুষ প্রতীক্ষায় বসে আছেন। যেদিন থেকে ঘোষণা হয়েছে ভূমি পুজোর সেদিন থেকেই সোশ্যাল মিডিয়ায় চর্চায় ব্যস্ত নেটিজেন। এবার বলিউডের বিখ্যাত গায়ক কৈলাস খের নতুন গান গাইবেন অযোধ্যার রাম মন্দিরের জন্য। সেই কথা তিনি নিজেই ইনস্টাগ্রামে ভিডিওর মাধ্যমে প্রকাশ করেন। সেই ভিডিও পোস্ট হতেই ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ায়। তাই এবার ভূমি পুজোর সঙ্গে তার গানের জন্যও অপেক্ষায় বসে আছেন বহু মানুষ।
ইনস্টাগ্রামে পোস্ট করা ভিডিওতে কৈলাস জানান, প্রত্যেক ভারতবাসী জীবনের ৫ ই আগস্ট একটি ঐতিহাসিক দিন। এই দিন দুপুরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ভূমি পুজোর উদ্বোধন করবেন। এই উপলক্ষে উপহার হিসাবে তার এই গান গাইবেন তিনি। তিনি এই গান গেয়ে কৃতজ্ঞ হয়েছেন। নেটিজেনদের মনে তার ওপর এমনই ভরসা আছে যে সবাই জানে তারে গান খুবই ভালো হবে।
প্রসঙ্গত এই ভালো সংবাদের মধ্যেও একটি দুঃসংবাদ নিয়ে চিন্তিত সেখানকার স্থানীয় প্রশাসন। এই করোনা পরিস্থিতির মধ্যে সাবধানতা কিভাবে বজায় রাখবেন বেশ চিন্তিত তারা। এছাড়াও আরো চিন্তার বিষয় হলো, মন্দিরের আরও এক সেবায়েতের সোমবার করোনা পজিটিভ রিপোর্ট আসে।
এক সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে এই বিষয় প্রশ্ন উঠতেই রামমন্দিরের প্রধান পুরোহিত সত্যেন্দ্র দাস বললেন, “অবশ্যই এটা বেশ চিন্তার বিষয়। মন্দিরের সেবায়েতদের যে দলটি প্রাত্যহিক পুজোপাঠ করেন, তাদের মধ্যেই একজন প্রেমকুমার তিওয়ারি”।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…