নিউজ

দীর্ঘ প্রতীক্ষার অবসান, রাম মন্দিরের ভূমি পূজায় ২৮ বছর পর অনশন তুললেন ঊর্মিলা চতুর্বেদী

অযোধ্যায় রাম মন্দির গড়ে তোলার জন্য দীর্ঘ প্রতীক্ষার অবসান হলো। মধ্য প্রদেশের জবলপুরের বাসিন্দা ঊর্মিলা চতুর্বেদী ২৮ বছর পর তার অনশন তুলে নিলেন। বুধবার অযোধ্যায় রাম মন্দিরের ভিত্তি প্রস্তর স্থাপনের অনুষ্ঠান। সংবাদসংস্থা আইএএনএস-এ প্রকাশিত খবর অনুসারে, অযোধ্যায় বিতর্কিত কাঠামোটি ভেঙে দেওয়ার পরে ১৯৯২ সালে খাওয়া ছেড়ে দিয়েছিলেন ঊর্মিলা দেবী। সেদিনের সহিংসতায় ক্ষুব্ধ জবলপুরের বাসিন্দা এই নারী প্রতিজ্ঞা করেছিলেন যে, রাম মন্দিরের নির্মাণকাজ শুরু হলে তবেই তিনি খাবার গ্রহণ করবেন। ১৯৯২ সালের ৬ ডিসেম্বর থেকে ঊর্মিলা দেবী ফল, দই এবং দুধে বেঁচে আছেন। তিনি বেশিরভাগ সময় প্রার্থনা ও রামায়ণ পাঠ করতে ব্যয় করেন।

জবলপুরের বাসিন্দা এই বৃদ্ধা ভগবান রামের কাছ থেকে আশীর্বাদ চেয়ে অযোধ্যা ভ্রমণ করতে এবং পুনরায় খাবার গ্রহণ শুরু করতে চান। এদিনের ভূমি পুজোর অনুষ্ঠানের পর অযোধ্যায় গিয়ে সরযু নদীতে ডুব দেওয়ার পরে অনশন ভঙ্গ করার পরিকল্পনা রয়েছে তাঁর। পরিবারের সদস্যরাও তাঁর সঙ্গে অযোধ্যা যাবেন বলে জানা গেছে।

ঊর্মিলা দেবীর এই ত্যাগকে শ্রদ্ধা জানিয়েছেন মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান। গত মাসে করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ার পর থেকে ভোপালের একটি হাসপাতালে ভর্তি রয়েছেন তিনি। সেখান থেকেই টুইট করে তিনি বলেন, ‘ভগবান রাম তাঁর ভক্তদের কখনও হতাশ করেন না। সে ত্রেতা যুগের মা শাবরী হোক বা আজকের মা উর্মিলা! মা, ধন্য আপনার শ্রদ্ধা! সমগ্র ভারতবর্ষ আপনাকে সেলাম জানায়! জয় শ্রীরাম!’

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026