নিউজ

রাজ্যে লকডাউন চলাকালীন যেসব দিন বন্ধ থাকবে বিমান পরিষেবা, জেনে নিন

করোনা ভাইরাসের প্রকোপ উত্তরোত্তর বৃদ্ধির ফলে আগস্ট মাস জুড়ে সপ্তাহে দুই দিন লক ডাউন ঘোষণা করা হয়েছিল রাজ্য সরকারের তরফে। রাজ্যে এই নিয়ে তৃতীয় বার সাপ্তাহিক লক ডাউনের দিনক্ষণ বদল করল রাজ্য সরকার। আর সেই লক ডাউনের দিনগুলি বলা হয়েছে যথাক্রমে আগস্ট মাসের ৫ই আগস্ট, ৮ই আগস্ট, ২০শে আগস্ট, ২১শে আগস্ট ও ২৭শে আগস্ট ও ২৮ ও ৩১শে আগস্ট লক ডাউন জারি থাকবে।

রাজ্য সরকারের তরফে এবিষয়ে জানান হয়েছে, মানুষের অনুরোধ ও ভাবাবেগকে প্রাধান্য দিয়েই লক ডাউনের দিন আবার বদলানো হল। আর লক ডাউনে রাজ্যে বন্ধ থাকবে বিমান পরিষেবা। নতুন তালিকা অনুযায়ী যেসব দিনগুলিতে কলকাতা বিমান বন্দরে বিমান পরিষেবা বন্ধ থাকছে তা হল ৫ই আগস্ট, ৮ই আগস্ট, ২০শে আগস্ট, ২১শে আগস্ট, ২৭শে আগস্ট, ২৮ ও ৩১শে আগস্ট। গত ১৫ই জুলাই পর্যন্ত দেশের ছয়টি শহর থেকে কলকাতা বিমান বন্দরে কোনো বিমান অবতরণ করেনি।

সেই ছয়টি শহরের মধ্যে রয়েছে মুম্বাই, দিল্লি, পুণে, চেন্নাই, আহমেদাবাদ ও নাগপুর। রাজ্য সরকারের তরফে আগস্ট মাসে পুনরায় লক ডাউনের দিনক্ষণ বদল হওয়ার কারনে বিমান বন্দর কতৃপক্ষের তরফে ফের বদলানো হয়েছে বিমান পরিষেবা স্থগিত রাখার দিন। আগে বিমান বন্দর কতৃপক্ষ জানিয়েছিল, ৫ই অাগস্ট, ৮ই অাগস্ট, ১৬ই অাগস্ট, ১৭ই অাগস্ট, ২৩শে অাগস্ট, ২৪শে অাগস্ট, ৩১শে অাগস্ট কোনও বিমান পরিষেবা চালু থাকবে না। তবে রাজ্য সরকার মানুষের ভাবাবেগ ও অনুরোধকে প্রাধান্য দিয়ে লক ডাউনের দিন বদল করায় ফের নতুন তালিকা জানিয়েছে কলকাতা বিমান বন্দর কতৃপক্ষ।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026