নিউজ

বাংলাদেশের সাংবাদিককে অপহরণের হুমকি গায়ক নোবেলের বিরুদ্ধে

সঙ্গীতজগতের এক বিতর্কিত নাম হল নোবেল। একের পর এক ভুল করেই চলেছেন বাংলাদেশের জনপ্রিয় গায়ক মঈনুল আহসান নোবেল। একটা বিতর্ক শেষ হতে না হতেই নতুন কিছু বিতর্কে হামেশাই জড়িয়ে পড়েন সারেগামাপা খ্যাত এই বাংলাদেশি গায়ক। কখনো গান চুরির অপবাদ আবার কখনো স্ত্রীকে অত্যাচারের অপবাদে একাধিকবার খবরে শিরোনামে এসেছেন নোবেল। সারেগামাপার মাধ্যমে জনপ্রিয় হ‌ওয়ার পর থেকে নিজের গানের পরিবর্তে এখন এদেশে নানান সমালোচনার মুখোমুখি হয়েছেন নোবেল।

সম্প্রতি মাঈনুল আহসান নোবেলের ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে বাংলাদেশের রকস্টার জেমসকে নানান কটূক্তি করা হয়েছিল। তাঁর বিরুদ্ধে বেশ কিছু অশ্লীল পোস্ট করা হয়। পরে গায়ক নিজের হয়ে বলেছেম তিনি এসব কিছুই করেননি নাকি তাঁর পেজ নাকি হ্যাক করা হয়েছিল। এবার নিজের সব স্পর্ধা পার করে সাংবাদিককে প্রকাশ্য হুমকি দেওয়ার অভিযোগ নোবেলর নামে। আর এই ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন বাংলাদেশ চলচ্চিত্র সাংবাদিক সমিতি অর্থাৎ বাচসাস।

সময় টিভির সাংবাদিক আল কাছিরকে মোবাইল ফোনে তাঁকে অপহরণের হুমকি দিয়েছেন নোবেল। এরপরই সেই সাংবাদিক ঢাকার কলাবাগান থানায়, জেনারেল ডায়েরি করেছেন নোবেলের নামে। আল কাছির অভিযোগ জানান, কুরুচিকর ভাষায় গালিগালাজ সাথে অপহরণ করার এমনকি জেলে ভরার হুমকি দিয়েছেন নোবেল। এসব শুনে পুলিশ পুরো ঘটনার তদন্ত করবেন। তবে এই ঘটনায় সাধারণ মানুষ ও বেশ ক্ষিপ্ত।

বাচসাস সাংগঠনিকের তরফে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হয়েছে, নোবেলের এমন আগ্রাসী আচরণের তারা তীব্র প্রতিবাদ জানিয়েছেন। নোবেলকে সতর্ক করে দিয়ে বলেছেন, এমন আচরণ যদি ভবিষ্যতে তিনি দেখেন তাহলে কড়া পদক্ষেপ নেওয়া হবে। আর ভবিষ্যতের কোন সাংবাদিকের সঙ্গে এমন আচরণ করেন তাহলে গায়ককে বয়কট করে দেওয়া হবে। এমনকি যারা তাঁর সঙ্গে কাজ করবেন তাদের বিরুদ্ধেও বাচসাস সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।

তবে এরপর ও অহংকারী নোবেল থেমে নেই। পুলিশে তাঁর নামে জিডি দায়ের নিয়েও নানা প্রতিক্রিয়া দিয়েছেন। তিনি লিখেছেন, জিডি নিয়ে বিন্দুমাত্র বিচলিত নন তিনি। অপর এক ফেসবুক পোস্টে তিনি লিখলেন, তিনি একজন গায়ক! গান গেয়ে জীবিকা নির্বাহ করেন। নকল ভদ্রতা বিক্রি করে নয়। হ্যাঁ তিনি জন্মগত ভাবে বেয়াদব। তাহলে কি নোবেল একইরকম থাকবেন।

Pritisha Dey

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026