ব্যবসা-বানিজ্য ও অর্থনীতি

মাত্র ৭ টাকা জমিয়ে প্রতিমাসে পেয়ে যান ৫ হাজার টাকা

ভারতবর্ষে এমন বেশকিছু যোজনা রয়েছে যার মাধ্যমে আপনারা খুব কম পয়সা খরচ করলেই নিজের ভবিষ্যৎ টা সুরক্ষিত রাখতে পারবেন। ভারতবর্ষের মতো দেশে যেখানে বহু মানুষ পেনশনের উপরে ভরসা করে থাকেন, তাদের জন্য কেন্দ্রীয় সরকার এনেছে অটল পেনশন যোজনা। যদিও আপনারা অনেকেই হয়তো এই পেনশন যোজনা ব্যাপারে জানেন। কিন্তু আপনারা হয়তো এটা জানেননা, যে এখানে মাত্র ৭ টাকা করে ইনভেস্ট করলেই প্রতিমাসে ৫০০০ টাকা পেয়ে যেতে পারেন। ৪০ বছর বয়সি পর্যন্ত ব্যক্তিদের জন্য এই বিশেষ যোজনা কাজ করে।

২০১৫ সালে এই যোজনা নিয়ে এসেছিল কেন্দ্রীয় সরকার। ১৮ থেকে ৪০ বছর বয়সে যে কোন ভারতীয় নাগরিক এই যোজনায় ইনভেস্ট করলে পেনশন এর সুবিধা পেয়ে যাবে। যাদের ব্যাংক এবং পোস্ট অফিসের একাউন্ট আছে তাদের ক্ষেত্রে শুধুমাত্র এই সুবিধা কাজ করবে। ইনভেস্ট করলেন নিজের সময় মত আর তারপর ৬০ বছরের পরে প্রতিমাসে আপনারা পেনশন পেতে থাকবেন একটি নির্দিষ্ট হারে। এই যোজনায় আপনারা ১,০০০ থেকে শুরু করে সর্বাধিক ৫,০০০ টাকা পর্যন্ত পেনশন পেতে পারেন প্রতিমাসে।

আধার নম্বর, মোবাইল নম্বর এবং সেভিংস ব্যাংক অ্যাকাউন্টের নম্বর দিয়ে আপনাকে রেজিস্ট্রেশন করাতে হবে। যত কম বয়সে এই যোজনায় আপনারা নিজের নাম নথিভুক্ত করবেন ততটাই সুবিধা হবে আপনার পরবর্তী জীবনে। যদি আপনি ১৮ বছর বয়সে এই অটল পেনশন যোজনা গ্রহণ করেন তাহলে আপনি ৬০ বছর পরে ৫,০০০ টাকা করে পেতে পারবেন। এর জন্য আপনাকে প্রতিমাসে ২১০ টাকা করে জমা করতে হবে। যদি আপনি প্রতিমাসে ১০০০ টাকা পেনশন পেতে চান তাহলে আপনাকে জমা করতে হবে ৪২ টাকা করে। ২০০০ টাকা পেনশন পেতে হবে জমা করতে হবে ৮৪ টাকা করে। এছাড়াও ৩০০০ টাকার জন্য ১২৬ টাকা, ৪০০০ টাকার জন্য মাসে ১৬৮ টাকা এবং ৫,০০০ টাকার জন্য মাসে ২১০ টাকা জমা করতে হবে।

যদি ৬০ বছরের আগে আপনার মৃত্যুও হয় এবং স্ত্রী নমিনি থাকে, তাহলে সাবস্ক্রাইবার যতটা সুবিধা পাওয়ার কথা ছিল, ঠিক সেটুকু সুবিধা সেও পাবেন। আপনারা এই যোজনার ট্যাক্স বেনিফিট ও গ্রহণ করতে পারবেন ১.৫ লক্ষ টাকা পর্যন্ত।

John Fabian

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026