বিনোদন

দর্শকদের কাছে চর্চার বিষয় হয়ে উঠেছে ‘পটকা’! বাস্তব জীবনে কেমন অভিনেতা, রইল আসল পরিচয়

স্টার জলসার জনপ্রিয় ধারাবাহিক ‘খড়কুটো’-র চরিত্র পটকার মাধ্যমে বাড়িতে আগমন হয়েছে এক আগন্তুকের। আপাতত দর্শকদের কাছে চর্চার বিষয় হয়ে উঠেছেন পটকা ওরফে অভিনেতা অম্বরীশ ভট্টাচার্য (Ambarish bhattacharya)। অম্বরীশ এমন একজন অভিনেতা যিনি সহজেই গতানুগতিকতাকে ভেঙে সাবলীল অভিনয় করতে পারেন। পেশিবহুল চেহারার অধিকারী নন অম্বরীশ। কিন্তু বাঙালি ঘরের একান্ত প্রিয় পাশের বাড়ির ছেলে তিনি। যে কোনো চরিত্রে অম্বরীশ অনায়াসেই মানিয়ে যান।

থিয়েটারের মঞ্চে অভিনয়ের মাধ্যমে নিজের কেরিয়ার শুরু করেছিলেন অম্বরীশ। 2007 সালে টেলিভিশনের কমেডি সিরিয়াল ‘রাজা-গজা’-র মাধ্যমে তিনি প্রথম ব্রেক পান। মঞ্চাভিনেতা অম্বরীশ কিন্তু খুব সহজেই মানিয়ে নিয়েছিলেন টেলিভিশনের পর্দায়। ‘রাজা-গজা’ থেকে শুরু হয়েছিল অম্বরীশের যাত্রা। এরপর বাংলা ফিল্মে সাধারণতঃ ছোট চরিত্রে অভিনয় করতেন অম্বরীশ। সৃজিত মুখার্জী (srijit Mukherjee), কমলেশ্বর মুখার্জী (kamaleswar Mukherjee), অঞ্জন দত্ত (anjan Dutta), কৌশিক গাঙ্গুলী (Kaushik ganguly)-র সঙ্গে কাজ করেছেন অম্বরীশ।

ফিল্মে ছোট চরিত্র করার মাঝেই অনিন্দ্য চট্টোপাধ্যায় (anindya chatterjee) পরিচালিত ‘ওপেন টি বায়োস্কোপ’ ফিল্মে নিজেকে প্রমাণ করার সুযোগ পান অম্বরীশ। এই ফিল্মে অম্বরীশের চরিত্রটি ছিল এমন একটি ছেলের যার একটি মেয়েকে ভালো লাগলেও নিজের চেহারার কারণে সংকুচিত থাকে ছেলেটি। ‘ওপেন টি বায়োস্কোপ’-এ অম্বরীশের অভিনয় সবার নজর কেড়ে নেয়। পরিচালকরাও তুলনামূলক ভালো চরিত্রে অম্বরীশকে ভাবতে বাধ্য হন।

বীরসা দাশগুপ্ত (Birsha Dasgupta) পরিচালিত ‘বিবাহ অভিযান’ ও শিবপ্রসাদ মুখার্জী (shibaprasad mukherjee)-নন্দিতা রায় (Nandita Roy) জুটি পরিচালিত ফিল্ম ‘গোত্র’ টলিউড ইন্ডাস্ট্রির অন্যতম অভিনেতা হিসাবে অম্বরীশের পায়ের মাটি শক্ত করে তোলে। এছাড়াও এই মুহূর্তে অম্বরীশ কিছু অ্যাডভার্টাইজমেন্টেরও কাজ করছেন। এর পাশাপাশি কমেডি শো ‘হাসিওয়ালা অ্যান্ড কোম্পানী’-তে সঞ্চালনার কাজও করেছেন অম্বরীশ। এছাড়াও বাংলা ওয়েব সিরিজ ‘হ‍্যালো’-তে কাজ করেছেন অম্বরীশ। এছাড়াও চলতি বছরে তাঁর হাতে বেশ কয়েকটি ফিল্ম রয়েছে তবে করোনা অতিমারীর কারণে লকডাউনের জন্য সেগুলির শুটিং স্থগিত রয়েছে।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026