এ যেনো আম্ফানের পুনরাবৃত্তি। রাতভর মহারাষ্ট্র এবং গুজরাটে তাণ্ডবলীলা চালালো ভয়ঙ্কর ঘূর্ণিঝড় টাউকটে। পূর্বাভাস অনুযায়ী গতকাল রাতে ঘণ্টায় প্রায় ১১৪ কিলোমিটার গতিতে বয়ে গিয়েছিল এই ঝড়। এছাড়াও সোমবার রাতে গুজরাটের সৌরাষ্ট্র উপকূলে এই ঝড়টি আছড়ে পড়ে। সেই সময় এই ঝড়ের গতিবেগ ছিল ঘণ্টায় ১৮৫ কিলোমিটার। মুম্বাই এবং গুজরাটের বিস্তীর্ণ এলাকায় ব্যাপক ক্ষয়ক্ষতি করেছে এই ঘূর্ণিঝড় টাউকটে।
আরব সাগরের উপকূলসহ মুম্বাইয়ের বিস্তীর্ণ এলাকা একেবারে ভেঙে পড়েছে। এদিক-ওদিক ছড়িয়ে ছিটিয়ে রয়েছে ভেঙে পড়া গাছ, ইলেকট্রিকের পোল। ভেঙে গেছে প্রচুর ঘরবাড়ি, দোকানপাট সব কিছু। কার্যত বন্ধ হয়ে গেছে যোগাযোগ ব্যবস্থা। একাধিক জায়গায় বন্ধ হয়ে গেছে রাস্তা এবং বিদ্যুৎ পরিষেবা। কেন্দ্রশাসিত অঞ্চল দমন এবং দিউ এর সঙ্গেও সমস্ত যোগাযোগ বর্তমানে বিচ্ছিন্ন।
গুজরাটের নিচু এলাকা থেকে প্রায় ২ লক্ষ মানুষকে অন্যত্র সরানো হয়েছে। আমেদাবাদ, সুরাট এবং একাধিক গুরুত্বপূর্ণ শহরের বিমানবন্দর বন্ধ হয়ে গেছে। রাত ১০টা পর্যন্ত বন্ধ করে দেওয়া হয়েছে বিমানবন্দর। সাথেই ভারতের অত্যন্ত গুরুত্বপূর্ণ বিমানবন্দর, মুম্বাই বিমানবন্দরে একইরকমভাবে ঝড়ের প্রভাব পড়েছে। সেখানেও বন্ধ হয়ে গেছে পরিষেবা। আনন্দবাদী প্রোতাশ্রয়ে ৭ নাবিকের ডুবে যাওয়ার খবর আসছে। মহারাষ্ট্র উপকূলে ৬ জনের মৃত্যু হয়েছে।
উদ্ধার কাজে নেমে পড়েছে সেনাবাহিনী এবং বিপর্যয় মোকাবিলা বাহিনী। ভারতীয় সেনা তিনটি জাহাজ আইএনএস কলকাতা, আইএনএস কোচি এবং আইএনএস তালওয়ার নিয়ে চলে এসেছে। মুম্বাই উপকূলে ইতিমধ্যেই ৪১০ জনকে উদ্ধার করতে সক্ষম হয়েছে তারা। মঙ্গলবার সকালে আবহাওয়া দপ্তর জানিয়েছে এই ঘূর্ণিঝড় ধীরে ধীরে দুর্বল হতে শুরু করেছে। আর তেমন একটা ক্ষয়ক্ষতির সম্ভাবনা নেই এই ঝড়ে।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…