গতকাল সকাল থেকে বঙ্গ রাজনীতিতে উথালপাথাল চলছে নারদ কান্ড নিয়ে। প্রতি মিনিটে খবরের শিরোনামে রয়েছেন ফিরহাদ হাকিম, সুব্রত মুখোপাধ্যায়, মদন মিত্র এবং শোভন চট্টোপাধ্যায়। গতকাল সকালে ৪ নেতাকে তাদের বাড়ি থেকে গ্রেফতার করে নিজাম প্যালেসে নিয়ে যাওয়া হয়। কিন্তু তাতেই ঘটে বিপত্তি। প্রিয় নেতাদের গ্রেপ্তারির খবর শুনে তৃণমূল কর্মী সমর্থকরা করোনার বাধা-নিষেধ ভেঙে সিবিআই দপ্তরের বাইরে জমায়েত করে। ঘটনাস্থলে নামে কেন্দ্রীয় বাহিনী জওয়ানরা। কিছুক্ষণের মধ্যেই বিক্ষুব্ধ জনতা ক্ষোভে ফেটে পড়ে এবং নিজাম প্যালেস চত্বর অগ্নিগর্ভ হয়ে ওঠে। অন্যদিকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সিবিআই দপ্তরে ধর্নায় বসেছিলেন। এই সমস্ত ঘটনাক্রম সাজিয়ে নিয়ে সিবিআই বিস্তারিত রিপোর্ট পাঠাচ্ছে দিল্লিতে। এমনকি এই রিপোর্ট স্বরাষ্ট্রমন্ত্রককেও পাঠানো হবে।
গতকাল নিজাম প্যালেস চত্বর সাধারণ মানুষের বিক্ষোভে রীতিমতো অগ্নিগর্ভ হয়ে ওঠে। হাজার হাজার তৃণমূল সমর্থক দপ্তরের বাইরে ভিড় করে। বিক্ষোভ চরমে উঠলে সিআরপিএফ উত্তেজিত জনতাকে হটাতে চায়। কিন্তু উল্টে উত্তেজিত জনতা সিআরপিএফ লক্ষ্য করে ঢিল ছোঁড়ে বলে অভিযোগ উঠেছে। এই সমস্ত ঘটনার বিবরণ গতকালই কলকাতা হাইকোর্টকে দিয়েছিল সিবিআই। তাই তারা কলকাতা হাইকোর্টকে অনুরোধ জানিয়েছে যে তারা তদন্ত করতে নামলে প্রতিবার বাধার সম্মুখীন হয়। তাই এই নারদ কান্ডের মামলা অন্য রাজ্যে নিয়ে যাওয়া হোক।
কলকাতা হাইকোর্টের পাশাপাশি সিবিআই তাদের দপ্তরে বাইরে উত্তেজিত জনতার বিশৃঙ্খলতা বা পাথর ছোঁড়ার ছবি বা মুখ্যমন্ত্রীর ধর্না সম্বন্ধে একটি বিস্তারিত রিপোর্ট বানিয়ে দিল্লি সিবিআইএর কাছে পাঠিয়েছে। তারা তাদের রিপোর্ট এর সাথে বেশ কিছু ভিডিও ফুটেজ দেখিয়েছে যাতে তাদের দাবি আরও মজবুত করা যায়। এই রিপোর্ট পাঠানো হচ্ছে স্বরাষ্ট্রমন্ত্রক, প্রধানমন্ত্রী দপ্তর এবং রাষ্ট্রপতি দপ্তরে। সিবিআইএর পাশাপাশি সিআরপিএফ ঘটনা রিপোর্ট পাঠিয়েছে দিল্লিতে। তাদের অভিযোগ যে তাদের দিকে ইট-পাটকেল ছাড়াও জুতো ছুঁড়ে মারা হয়।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…