রাজ্য

‘উনি নাটক করছেন, নাহলে জিততে পারবেন না’, মমতাকে কটাক্ষ শিশির অধিকারীর

একুশে বাংলা বিধানসভা নির্বাচনের আগে তৃণমূল বিজেপি দ্বন্দ্বে সরগরম হয়ে উঠেছে গোটা বঙ্গ রাজনীতি। অভিযোগ ও পাল্টা অভিযোগের লড়াইয়ে খবরের শিরোনামে রয়েছে নন্দীগ্রাম বিধানসভা কেন্দ্র। এই কেন্দ্রে তৃণমূল প্রার্থী হয়েছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় বিজেপি প্রার্থী হয়েছেন তৃণমূল দলত্যাগী নেতা শুভেন্দু অধিকারী। এরইমধ্যে গতকাল রবিবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের এগরার জনসভায় গিয়ে শুভেন্দু অধিকারীর পিতা শিশির অধিকারী গেরুয়া শিবিরে যোগদান করেন। গেরুয়া শিবিরে যোগদান করেই আজ অর্থাৎ সোমবার থেকে শিশির অধিকারী বিজেপির হয়ে প্রচার করতে মাঠে নেমে পড়েছেন।

আজ অর্থাৎ সোমবার বিজেপির হয়ে প্রচারে নেমে প্রথমেই শিশির অধিকারী তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে একাধিক ইস্যুতে তোপ দেগেছেন। তিনি প্রথমেই মমতার নন্দীগ্রামে চোট পাওয়া প্রসঙ্গকে “নাটক” বলে কটাক্ষ করেছেন। তিনি বলেছেন, “শুভেন্দু তো নন্দীগ্রামের ছিল। উনি তো এখন নতুন এসেছেন। ভোটের লড়াই হবে। তখন দেখা যাবে কে কত মায়ের দুধ খেয়েছে। উনি নাটক ছাড়া ভোট জিততে পারবেন না। উনি এসব জেনে নাটক করছেন। অবশ্য উনার নাটক বাংলার মানুষ ঠিক বুঝতে পেরেছেন।”

এছাড়াও এদিন বক্তৃতা দিতে গিয়ে শিশির অধিকারী নন্দীগ্রামে শুভেন্দুর গুরুত্ব বুঝিয়েছেন। তিনি বলেছেন, “নন্দীগ্রাম আন্দোলন কে করেছিল সেটা এলাকার মানুষ জানে। শুভেন্দুর ভূমিকা কতটা তা বাইরের কোন লোককে বলতে হবে। একটা উদাহরন দিলে স্পষ্ট হবে। আন্দোলনের পর ৪০ টি মুসলমান পরিবারের সন্তান জন্ম নিয়েছিল। তাদের সবার নাম শুভেন্দু। এবার আপনারা বুঝে নিন শুভেন্দু নন্দীগ্রামের জন্য কি করেছে।” সেই সাথে তিনি বিজেপি যোগের কারণ ব্যাখ্যা করেছেন। তিনি বলেছেন, “শেষ দশ বছরে অপাত্রে ভোট দিয়েছি আমরা। কোন লাভ হয়নি। এখনো বেকাররা রাস্তায় রাস্তায় ঘুরে বেড়ায়। তাই এবার ভরসা করেছি এশিয়ার বৃহত্তম রাজনৈতিক দলের উপর। বিজেপির সঙ্গী হয়ে সোনার বাংলা তৈরি করব।”

Anirban Kundu

Recent Posts

ব্যাঙ্ক অ্যাকাউন্ট ছাড়াই পেমেন্ট! Google Pay-র নতুন ‘Pocket Money’ ফিচারে বদলাচ্ছে ডিজিটাল লেনদেন

ডিজিটাল পেমেন্টের দুনিয়ায় বড় আপডেট আনল Google Pay। নতুন ‘Pocket Money’ ফিচারের মাধ্যমে এখন আর…

April 12, 2026

তাপপ্রবাহের মাঝেই বৃষ্টি দক্ষিণবঙ্গে! আজ ভিজবে কোন কোন জেলা?

বাংলায় গরম ক্রমশ বাড়ছে। আবহাওয়া দফতরের মতে, আগামী কয়েক দিনে দক্ষিণবঙ্গের তাপমাত্রা ৫ থেকে ৭…

April 12, 2026

কোটি টাকার সোনা, দামি Rolex আর বিশাল শেয়ার! ঠিক কত সম্পত্তির মালিক কোয়েল মল্লিক জানলে চমকে যাবেন

টলিউডের জনপ্রিয় অভিনেত্রী কোয়েল মল্লিক সম্প্রতি রাজনীতিতে যোগ দিয়ে নতুন অধ্যায় শুরু করেছেন। রাজ্যসভার সাংসদ…

April 11, 2026

KKR-এ বড় সিদ্ধান্ত আসছে? অধিনায়ক রাহানেকে ঘিরে বাড়ছে প্রশ্ন

কলকাতা নাইট রাইডার্স—এক সময় আইপিএলের অন্যতম সফল দল। তিনবার ট্রফি জেতা এই ফ্র্যাঞ্চাইজির নাম শুনলেই…

April 11, 2026

ভোটের মুখে ফের ইডির ঝটকা! পার্থ চট্টোপাধ্যায়ের বাড়িতে হানা, SSC কেলেঙ্কারিতে তোলপাড় রাজ্য

ভোটের আবহে ফের তোলপাড় বাংলা! প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের বাড়িতে শনিবার সকালেই হানা দিল এনফোর্সমেন্ট…

April 11, 2026

Gold Price Today 11 April 2026: যুদ্ধবিরতির ধোঁয়াশায় কাঁপছে বাজার! বৈশাখের আগে কি সোনায় সুখবর?

আমেরিকা ও ইরানের মধ্যে যুদ্ধবিরতি নিয়ে অনিশ্চয়তার জেরে আন্তর্জাতিক বাজারে অস্থিরতা তৈরি হয়েছে, যার সরাসরি…

April 11, 2026