রাজনৈতিক সভা-সমাবেশ থেকে বেশ কয়েক দিনের জন্য তিনি বিরতি নিয়েছিলেন। আর এবারে কাঁথি তৃণমূল সাংসদ শিশির অধিকারী (Sisir Adhikary) নিজের বাড়ির কাছে কাঁথিতে একটি সরস্বতী পুজোর উদ্বোধনী অনুষ্ঠানে হাজির হলেন।
সেই অনুষ্ঠানে আলোকোজ্জ্বল সন্ধ্যায় নিজের পাড়ার সরস্বতী পুজো উদ্বোধন করলেন তৃণমূল সাংসদ শিশির অধিকারি। খুদে পড়ুয়াদের অনুরোধ রাখার জন্য অনেক দিন পর সোমবার কাঁথির শান্তি কুঞ্জের বাইরে পা রেখেছিলেন শিশির অধিকারী। পাশাপাশি কাঁথির প্রভাত কুমার কলেজ সংলগ্ন এলাকায় আন্তরিক ক্লাবের পূজো মন্ডপ এর দ্বারোদঘাটন এবং প্রতিমার আবরণ উন্মোচন করেন শিশির অধিকারী।
করোনাভাইরাস পরিস্থিতি পর থেকে তেমন একটা বাইরে দেখা যায়নি শিশির অধিকারী কে। তবে তার পুত্র শুভেন্দু (Suvendu Adhikary) দিন কয়েক আগে তৃণমূলের সঙ্গে সম্পর্ক ত্যাগ করে বিজেপিতে যোগদান করেছেন। তারপর থেকেই অধিকারী পরিবারের সঙ্গে তৃণমূলের দূরত্ব বাড়তে শুরু করেছে। বিশেষজ্ঞদের ধারণা, এবারে শিশির অধিকারীর রাজনৈতিক অবস্থান নিয়ে জল ঘোলা আরম্ভ হয়েছে। তার রাজনৈতিক ভবিষ্যত নিয়ে কৌতুহলে রয়েছে সব মহল।
এই ক্লাবের সঙ্গে সংযুক্ত রয়েছেন শিশিরবাবুর নাতি দেব দ্বীপ অধিকারী। অন্যান্য সদস্য এবং নাতির অনুরোধে তাদের পূজামণ্ডপে উপস্থিত হয়েছিলেন বর্ষিয়ান সাংসদ শিশির অধিকারী। পুজো মণ্ডপ উদ্বোধনের পর সাংবাদিকদের মুখোমুখি হলেও তিনি কোন রাজনৈতিক মন্তব্য করেননি। এছাড়াও সবার মঙ্গল কামনা করেছেন শিশির অধিকারী।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…