রাজ্য

সত্যি কি আত্মরক্ষাই কারণ? শীতলকুচি কাণ্ডের পোস্টমর্টেম রিপোর্ট প্রকাশ্যে আসার পরেই প্রশ্নবানে বিদ্ধ সিআরপিএফ

শীতলকুচি কাণ্ডের ময়নাতদন্তের রিপোর্ট সামনে আসা মাত্রই এবারে সিআরপিএফ বাহিনীকে কাঠগড়ায় তুলল বিজেপি বিরোধী বিভিন্ন রাজনৈতিক দল। গত ১০ এপ্রিল শীতলকুচিতে কেন্দ্রীয় বাহিনীর গুলিতে ৪ জনের মৃত্যু হয়েছিল। তখন বিজেপি বিরোধী সকল এই অভিযোগ করেছিলেন যদি আত্মরক্ষার জন্য গুলি চালাতে হয় তাহলে গুলি পিঠে লাগল কি করে? কেন্দ্রীয় বাহিনী দাবি করেছিল তারা শুধুমাত্র আত্মরক্ষার জন্য গুলি চালিয়েছিল, কিন্তু পোস্টমর্টেম রিপোর্ট আসার পরেই শুরু হলো সমস্যা।

পোস্টমর্টেম রিপোর্ট পরিষ্কার দেখা যাচ্ছে নিহত হামিদুল মিয়ার পিঠে গুলি লেগেছে। অন্যদিকে সামিউল মিয়ার শরীরে ভারী বস্তুর আঘাতের চিহ্ন রয়েছে। সঙ্গে স্প্লিন্টারের ক্ষত আছে। আবার আলম মিয়া এবং মঈনউদ্দিন মিয়ার গুলি লেগেছে বুকে। মাত্র ১০ মিটার দূরত্ব থেকে কিন্তু গুলি বুকে নয় পায়ে চালানোর কথা। তাই এই পোস্টমর্টেম রিপোর্ট আসা মাত্রই চাঞ্চল্য ছড়িয়েছে রাজনৈতিক মহলে।

বিজেপি বিরোধী সমস্ত রাজনৈতিক দল এই পোস্টমর্টেম রিপোর্টকে হাতিয়ার করতে চাইছে। প্রশ্ন উঠছে বুকে লক্ষ্য করে গুলি চালানো হল কেন? যেখানে নিয়মটাই পায়ে লক্ষ্য করে গুলি চালানোর। সামিদুলের মাথায় ভারী বস্তুর আঘাত লাগল কি করে? আর হামিদুল মিয়ার পিঠে গুলি লাগল কি করে? এরকম হাজারো প্রশ্ন উঠে আসছে সিআরপিএফ এর বিরুদ্ধে। ফলে প্রথমদিকে আত্মরক্ষার কথা বললেও এবারে বিজেপি বিরোধী দলগুলির প্রশ্নের মুখে সত্যি সত্যি পড়তে হলো সিআরপিএফকে।

John Fabian

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026