রাজ্য

“দুলহা কৌন হ্যায়?”, বিজেপির মুখ্যমন্ত্রী পদপ্রার্থী প্রসঙ্গে বিদ্রুপ অভিষেকের

একুশে বাংলা বিধানসভা নির্বাচন জোরকদমে চলছে। ইতিমধ্যে সম্পন্ন হয়েছে পাঁচ দফা নির্বাচন এবং বাকি রয়েছে আরও তিন দফা নির্বাচন। শেষ কয়েকটি আসনের জন্য তিন দফা নির্বাচন অনুষ্ঠিত হবে ২২ এপ্রিল, ২৬ এপ্রিল ও ২৯ এপ্রিলে। তবে এই নির্বাচনের আগে রাজ্যের সমস্ত রাজনৈতিক দল পূর্ণ উদ্যমে ভোট প্রচার করছে। বিধানসভা নির্বাচন যুদ্ধে কোন রাজনৈতিক দল অন্য রাজনৈতিক দলকে এক ইঞ্চি জমি ছেড়ে দিতে চায় না। আসলে এবারের নির্বাচনে যে তৃণমূল বিজেপির মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হবে তা নিয়ে কোন সন্দেহ ছিল না। আজ অর্থাৎ সোমবার নির্বাচনী প্রচারে ঝড় তুলতে পূর্ব বর্ধমান জেলার ভাতার একটি নির্বাচনী জনসভায় উপস্থিত ছিলেন তৃণমূল নেতা তথা যুব তৃণমূল সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়। জনসভায় উপস্থিত থেকে তিনি বিজেপির বিরুদ্ধে একাধিক ইস্যুতে গলায় সুর তুলেছেন।

জনসভায় উপস্থিত থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রথমেই বিজেপিকে তাদের মুখ্যমন্ত্রী প্রসঙ্গ নিয়ে আক্রমণ করেছেন। তিনি বলেছেন, “আপনাদের তো বহিরাগত বললে আপনাদের রাগ হয়। তাহলে আমায় বলুন তো বাংলায় আপনাদের মুখ্যমন্ত্রী পদপ্রার্থী কে? দুলহা কৌন হে? বিয়ে ঠিক হয়ে গেছে। অথচ ওরা জানে না বর কে! ওরা শুধু বলছে ভূমিপুত্র মুখ্যমন্ত্রী হবে। তবে এখনো নাম বলতে। তাহলে ওদের বহিরাগত বলবো না কেন। তবে ওদের মুখ্যমন্ত্রী দূরের কথা, মমতা বন্দ্যোপাধ্যায় আবারো ২০০ এর বেশি আসন নিয়ে জয়যুক্ত হবেন। আর ওরা নাম বললে নিজেদের মধ্যেই ঝামেলা লেগে যাবে বলে নাম বলছে না।”

এছাড়াও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জনসভা থেকে প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদির বিরুদ্ধে কটাক্ষ করে বলেছেন, “২০১৪ সালে প্রধানমন্ত্রী নির্বাচনের আগে যেসব প্রতিশ্রুতি দিয়েছিল তা একটা রক্ষা করেনি। ভাওতাবাজি করতে দেশবাসীর সাথে। দিদির প্রতিশ্রুতি ডিভিডির মত। চোখে দেখা যায় আর কানে শোনা যায়। কিন্তু মোদির শুধু কানে শোনা যায় দেখা কিছুই যায় না। ওটা হল ভাঙ্গা ক্যাসেট।”

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026