পেশোয়ার: অক্সিজেনের অভাবে পাক সরকারি হাসপাতালে প্রাণ হারালেন ৬ জন করোনা রোগী। গুরুতর অসুস্থ হয়ে পড়েছেন আরও ২০০ জন। ইতিমধ্যেই সেই হাসপাতালের দায়িত্বে থাকা ডিরেক্টর-সহ ৭ জন কর্মীকে বরখাস্ত করা হয়েছে সেই প্রদেশের স্বাস্থ্যমন্ত্রকের তরফে। করোনা আক্রান্তদের মধ্যে ৫ জন ভর্তি ছিলেন কোভিড আইসোলেশন ওয়ার্ডে। বাকি ১ জন ছিলেন আইসিইউতে।
সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, অক্সিজেনের অভাবেই মৃত্যু হয়েছে করোনা রোগীদের। কিন্তু কেন অভাব হল অক্সিজেনের? এই প্রশ্নের উত্তরে উঠে আসছে স্বাস্থ্যকর্মীদের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ। সেই প্রদেশের স্বাস্থ্যমন্ত্রী তৈমুর সালিম ঝাগরা প্রশ্ন তুলেছেন, “হাসপাতালে সন্ধেয় ৮ টা থেকে অক্সিজেনের অভাব হলেও কেন রাত ১২ টা পর্যন্ত সেই সমস্যার সমাধান করা হল না?”
ঝাগরা এ-ও জানিয়েছেন, হাসপাতালের বেশ কয়েক জন স্বাস্থ্যকর্মী সেদিন হাসপাতালে উপস্থিত ছিলেন না। এমনকি চাঞ্চল্যকর ভাবে এমারজেন্সির কর্মীরাও ছিলেন না হাসপাতালে। হাসপাতালে এই অক্সিজেনের অভাবের ফলে প্রায় ২০০ জন রোগী প্রভাবিত হয়েছেন। যাদের মধ্যে ১০০ জনই করোনা আক্রান্ত। ইতিমধ্যেই পাকিস্তানে করোনা আক্রান্তর সংখ্যা ৪ লক্ষ ছাড়িয়েছে। প্রাণ হারিয়েছেন ৮ হাজারেরও বেশি মানুষ।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…