নিউজ

আইনি জটিলতায় পড়ল আমাজন

আইন ভেঙে ব্যবসার জালে অনলাইন শপিং সাইট অ্যামাজন। এমনই দাবি ব্যবসায়ী সংগঠন কনফেডারেশন অফ অল ইন্ডিয়া ট্রেডার্স বা CAIT-র। তাদের অভিযোগ, অ্যামাজন বৈষম্যমূলক দামে পণ্য বিক্রি করে দেশের আইন ভাঙছে। এই অভিযোগের অ্যামাজনের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়ার জন্য তারা দাবি জানাল ইডি-র কাছে।

CAIT তরফে ইডি-কে দেওয়া চিঠিতে লেখা রয়েছে, ২০১২ সাল থেকে ব্যবসা ফেদেছে অ্যামাজন। তারপরেই সমানে দেশের যাবতীয় আইন ভেঙে ব্যবসা করে চলেছে। এফডিআই, ফেমা-র মতো আইনগুলিতে দেশের ছোট ব্যবসায়ীদের স্বার্থ অক্ষুণ্ণ রাখতে যে বিধিনিষেধ রয়েছে, সেগুলিরও তোয়াক্কা করছে না অ্যামাজন৷ এরপরেও এই বহুজাতিক সংস্থা বিরুদ্ধে কোনোরূপ ব্যবস্থা নেওয়া হয়নি। ফলে আজ দেশের প্রায় ৭ কোটি ছোট ব্যবসায়ীর জীবন জীবিকা বিপন্ন হতে বসেছে৷ শুধু এই ব্যবসায়ীরাই নন, তাঁদের সাথে অসংখ্য কর্মী ও মানুষও প্রতারিত হচ্ছেন। তবে এই অভিযোগের কোনো প্রতিক্রিয়া মেলেনি অ্যামাজন ইন্ডিয়ার তরফে।

এই বিষয়ে CAIT-এর জেনারেল সেক্রেটারি প্রবীণ খান্ডেলওয়াল জানিয়েছেন, “অ্যামাজন সেলার সার্ভিস প্রাইভেট লিমিটেড এবং বিভিন্ন বেনামি সংস্থার মাধ্যমে বাজার দখলের অসাধু চেষ্টা চালাচ্ছে অ্যামাজন, যা এফডিআই নীতি এবং ফেমা আইনের সম্পূর্ন বিরোধী৷”

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026