রাজ্য

‘রক্ষক-ভক্ষক-তক্ষক’, বিজেপি-কংগ্রেস-বামকে একসাথে কটাক্ষ মুখ্যমন্ত্রীর

শাসক শিবির হতে শুরু হল একুশের নির্বাচনী প্রচার। এইদিন মেদিনীপুরের কলেজ মাঠে সভা করেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে দাঁড়িয়ে তিনি বাক্যবাণ ছোঁড়েন কংগ্রেস-বাম-বিজেপির দিকে।

এইদিন মমতা বন্দ্যোপাধ্যায় বলেন,সিপিএম, কংগ্রেস এবং বিজেপি সকলে ঘোলা জলে মাছ ধরতে এসেছে। একসাথে ভাঙছে বাড়ি ভাঙছে। টাকা ছড়িয়ে বেড়াচ্ছে। কুৎসা করছে। অপপ্রচার করছে। কিন্তু তারা ভুলে যাচ্ছে যে তাদের উৎখাতের সময় এসে গিয়েছে। এইদিন তিনি কটাক্ষ করে বলেন,”সিপিআইএম-বিজেপি-কংগ্রেস তিন ভাই। একজন রক্ষা করতে চাইলে আরেকজন ভক্ষণ করে। আরেকজন করে তক্ষণ। রক্ষক-ভক্ষক-তক্ষক। আমি বলি তাদের কঙ্কা-বঙ্কা-শঙ্কা।”

অন্যদিকে কেন্দ্রীয় সরকারের দিকেও তোপ দাগেন তৃণমূল নেত্রী। তার বক্তব্য,”কেন্দ্রের বিজেপি সরকার সবার থেকে টাকার হিসেব চাইছে। আর নিজেরা পিএম কেয়ার্স ফান্ডের কোনও হিসেবই দিচ্ছেনা। করোনার নামে যে এত টাকা তুললেন, তার হল কি? ওদের ভাষায় সবাই দুর্নীতিপরায়ণ, আর নিজেরা সব সাধু। তাহলে রাফাল দুর্নীতিটার কি হল ? মিথ্যার ডাস্টবিন নিয়ে বসে আছেন তারা।” এইদিন শুরু থেকে শেষ পর্যন্ত কেন্দ্র থেকে বাম কাউকেই ছাড়েননি তৃণমূল নেত্রী।

কোনও ‘বহিরাগত’ হোক কিংবা গুণ্ডা কিছুতেই দখল করা যাবেনা বাংলা। এমনটাও এইদিন বলেন তৃণমূল সুপ্রিমো। বিজেপিকে হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন,” বাংলাকে কিছুটাই আমরা গুজরাট বানাতে দেবনা।” এছাড়াও আত্মবিশ্বাসী হয়ে তিনি বলেন,”২১ এর বিধানসভা আমাদের। জনগণ আছে সঙ্গে, তাই তৃণমূল আসছে বঙ্গে।”

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026