রাজ্য

মৃত বিজেপি কর্মী, অভিযোগ পুলিশের দিকে, কাল ১২ ঘণ্টার বনধের ডাক গেরুয়া শিবিরের পক্ষ থেকে

কাল ১২ ঘণ্টা বনধের ডাক দিল বঙ্গ গেরুয়া শিবির। উত্তরকন্যা অভিযানে পুলিশের নিগ্রহের অভিযোগ এনেছে বিজেপি। অন্যদিকে বিজেপি কর্মীর মৃত্যুর প্রতিবাদ ও করেছেন তারা। এইদিন শিলিগুড়িতেই এই বনধের ডাক দিয়েছেন বাংলার বিজেপি সভাপতি দিলীপ ঘোষ।

সোমবার তথা আজ উত্তরকন্যা অভিযানকে ঘিরে ক্ষোভে উত্তপ্ত হয়ে ছিল গোটা উত্তরবঙ্গ। অন্যদিকে সমস্যা হলে তাকে আটকাতে আগে থেকেই প্রস্তুত ছিল প্রশাসন। শিলিগুড়ি শহরের প্রায় সবগুলি প্রবেশদ্বার বন্ধ করে দেয় পুলিশ। তিনবাতি মোড়ে জারি করা হয়েছিল ১৪৪ ধারা। কাঁদানে গ্যাস এবং জলকামান প্রস্তুত রেখেছিল পুলিশ। অন্যদিকে করা হচ্ছিল ডুয়ার্সের রাস্তায় নাকা চেকিং ও। কিন্তু এতো কিছুর পরও গেরুয়া শিবিরের কর্মীরা চেষ্টা করে উত্তরকন্যার দিকে এগোতে। তখন তাদের ওপর কাঁদানে গ্যাস ফাটাতে শুরু করে দেয় পুলিশ। চেষ্টা চলে জলকামান ব্যবহার করে বিজপি কর্মীদের ছত্রভঙ্গ করার। শাসক শিবিরের অভিযোগ, বিপক্ষে বিজেপি কর্মীরা পুলিশদের দিকে ইট-পাটকেল ছুঁড়তে শুরু করেন। এরপর শুরু হয় খণ্ডযুদ্ধ। বহুবার চলে সংঘর্ষ। এই সময় পুলিশের মারে একজন কর্মীর মৃত্যুর অভিযোগ তোলা হয়েছে পদ্ম শিবির থেকে। সেই অভিযোগেই বাংলা বনধ ডাকার সিদ্ধান্ত নেন তারা।

গেরুয়া পক্ষের অভিযোগ, পুলিশের লাঠির আঘাতে চোট পান বিজেপির এক কর্মী উলেন। আশঙ্কাজনক অবস্থায় তাকে নিয়ে যাওয়া হয় উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজে। এইদিন বিজেপি সভাপতি বলেন,”আগে থেকে ঘোষণা করা হয়েছিল এই কর্মসূচির বিষয়ে। কর্মীদের ওপর নির্মম ভাবে লাঠি চালিয়েছে পুলিশ।” এই কর্মসূচিতে যোগ দিয়েছিলেন বিজেপির পর্যবেক্ষক কৈলাস বিজয়বর্গীয়ও। তার বক্তব্য,”পুলিশের আঘাতেই মৃত্যু হয়েছে দলীয় কর্মী উলেন রায়ের।” অনেক কর্মী আহত হয়েছেন বলেও জানিয়েছেন তিনি। অন্যদিকে এই ঘটনার বিষয়ে রাজভবনে পাঠানো হয়েছে বিজেপির এক দলকে। পাঠানো হয়েছে এই বিষয়ে অভিযোগ করতে।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026