জীবনযাপন

Skin Care Tips: শীতকালে ব্রণর সমস্যা মেটাতে এই কটি কথা মাথায় রাখুন, নিমেষে দূর হবে

বর্তমানের কর্মব্যস্ত জীবনে প্রতিদিন নিয়ম করে নিজের এবং ত্বকের যত্ন নেওয়া সম্ভব হয় না। তবে সম্ভব না হলেও কিছু কিছু ক্ষেত্রে নিতেই হয়। আর তা নাহলে ত্বক নিজের স্বাভাবিক উজ্জ্বলতা হারিয়ে ফেলে। দেখা দেয় নানা সমস্যা। সেক্ষেত্রে ব্রণর সমস্যা অন্যতম। তবে এই সমস্যা থেকে মুক্তি পেতে বেশ কয়েকটি কথা মাথায় রাখতেই হবে। জেনে নিন কি করলে মুক্তি পাওয়া যাবে এই সমস্যা থেকে।

উল্লেখ্য, ব্রণর সমস্যা হতে পারে ছোট থেকে বড় সকলের। বিশেষ করে ৮-১৮ বছরের কিশোর কিশোরীদের এই ধরনের সমস্যা দেখা দেয়। তবে নিজে থেকে ব্রণ না ফাটিয়ে দিলে কিংবা খোঁটা খুঁটি না করলে সেই দাগ মিলিয়ে যায় বেশিরভাগ সময়।

১) অ্যালোভেরা: অ্যালোভেরা যেকোনো ধরনের ত্বকের জন্য খুব উপকারী। এটি ত্বকের উপর আলাদাভাবে কোন ক্ষতিকর প্রভাব ফেলে না। যদি একটি পাত্রে অ্যালোভেরার সাথে গোলাপ জল বা সাধারণ জল একসাথে মিশিয়ে সেটি মুখে দিনে দুই থেকে তিনবার লাগানো হয় তাহলে ত্বকের নানা সমস্যা দূর হবে। এটি লাগানোর পর ৩০ মিনিট রেখে দিতে হয়, তারপর মুখ ধুয়ে নিতে হয় ভালো করে। ব্রণর পাশাপাশি চোখের তলায় কালি পড়ার সমস্যাও দূর হয় অ্যালোভেরার গুনে। পাশাপাশি ফেরে ত্বকের উজ্জ্বলতাও।

২) মুলতানি মাটি: মুলতানি মাটির সাথে জল মিশিয়ে যদি ত্বকে লাগানো যায় তাহলে, তা মিটিয়ে দিতে পারে ত্বকের হাজারো সমস্যা। ট্যানের পাশাপাশি ব্রণর সমস্যাও মেটাতে পারে এই প্রলেপ। মুলতানি মাটি ত্বক মসৃণ করতেও সহায়তা করে থাকে।

৩) চন্দন: যেকোনো ধরনের ত্বকের বিভিন্ন সমস্যা দূর করতে চন্দন অত্যন্তভাবে কার্যকরী, সেকথা অবশ্য আলাদাভাবে বলার অপেক্ষা রাখে না। কারণ সেই পুরনো আমল থেকেই ত্বকের নানা সমস্যা মেটাতে অনেকক্ষেত্রে চন্দনের ব্যবহার হয়ে আসছে। ব্রণর সমস্যা দূর করার পাশাপাশি ত্বকের চামড়া টানটান রাখতে ও ত্বকের কোমলতা বজায় রাখতে খুবই কার্যকরী এটি।

৪) গোলাপ জল: শুধুমাত্র গোলাপ জলও ত্বকের জন্য ভীষণ উপকারী। একটি তুলো কিংবা সুতির কাপড় দিয়ে ধীরে ধীরে সারা মুখে যদি প্রতিদিন দুই থেকে তিনবার লাগানো যায় তাহলে, তা ত্বকের কোমলতা ফিরিয়ে আনে। পাশাপাশি ত্বকের উজ্জ্বলতা বজায় রেখে দাগমুক্ত রাখে ত্বককে।

৫) পুষ্টিকর খাবার: বাইরের অতিরিক্ত তেল মশলাযুক্ত খাবার কিংবা ভাজাভুজি যতটা সম্ভব খাওয়া কমিয়ে দিতে হবে। পাশাপাশি প্রয়োজনমতো ফলমূল , শাকসবজি খেতে হবে। বিশেষ করে ত্বক ও শরীরের কথা মাথায় রেখেই নিজের প্রতিদিনের খাদ্যাভ্যাস ঠিক করতে হবে।

Devparna Acharya

Published by
Devparna Acharya

Recent Posts

শেষ ওভারে ধাক্কা! জয়ের মুখ থেকে হার ছিনিয়ে নিল লখনউ, কেকেআরের টানা তৃতীয় পরাজয়

ইডেন গার্ডেন্সে আরেকটি রুদ্ধশ্বাস ম্যাচের সাক্ষী থাকল ক্রিকেটপ্রেমীরা। কলকাতা নাইট রাইডার্স বনাম লখনউ সুপার জায়ান্টস…

April 10, 2026

মাসে ৩০০০ টাকা ভাতা! মহিলাদের জন্য বড় চমক, ভোটের আগে মাস্টারস্ট্রোক বিজেপির?

২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনকে সামনে রেখে বিজেপি তাদের ‘সঙ্কল্প পত্র’ প্রকাশ করেছে, যা নিয়ে…

April 10, 2026

কিছুক্ষণেই শিলাবৃষ্টির প্রকোপ, দক্ষিণবঙ্গের ৫ জেলায় ঝড়ের ইঙ্গিত! বাড়বে গরমও

দক্ষিণবঙ্গের আবহাওয়ায় আচমকাই বদল। শুক্রবার সকাল থেকেই রোদ ঝলমলে আকাশ থাকলেও বাতাসে রয়েছে অস্বস্তিকর গুমোট…

April 10, 2026

শ্যামপুরে মনোনয়ন জমা হিরণের, প্রথম স্ত্রীর বিস্ফোরক খোঁচা! চর্চায় ব্যক্তিগত বিতর্ক

শ্যামপুর কেন্দ্রে মনোনয়ন পেশ করতেই ফের বিতর্কে জড়ালেন বিজেপি প্রার্থী হিরণ চট্টোপাধ্যায়। এবার সরাসরি তাঁর…

April 10, 2026

ঘোষণা হয়েছিল, টাকা কোথায়? ৪% DA না পেয়ে ক্ষোভে ফুঁসছে শিক্ষক সমাজ, ভোটে বড় প্রভাবের আশঙ্কা!

বকেয়া মিটলেও মিলল না প্রতিশ্রুত মহার্ঘ্য ভাতা। রাজ্য সরকারের বাজেটে ঘোষিত ৪ শতাংশ ডিএ এখনও…

April 10, 2026

সাইকেলের থেকেও কম দামে বাইক! Honda Shine 100 নিয়ে মধ্যবিত্তের মধ্যে চরম উত্তেজনা

সাইকেলের থেকেও কম দামে বাইক! শুনতে অবাক লাগলেও বাস্তবে এমনই অফার নিয়ে বাজারে ঝড় তুলেছে…

April 10, 2026