সৌন্দর্য

Skin Care Tips: গুড়ে এই জিনিসটি মেশালেই মিটবে ব্রণর সমস্যা, ত্বক ফিরে পাবে উজ্জ্বলতা

বর্তমানের কর্মব্যস্ত জীবনে নিয়ম মেনে নিজের ত্বকের যত্ন নেওয়া সবসময় সম্ভব হয় না। বর্তমান প্রজন্মের হাতে সময় খুব কম। আর সেই কম সময়ের মধ্যেই যদি ত্বকের যত্ন নিতে হয় তাহলে গুড়ের সাথে মিশিয়ে নিতে হবে দুটি জিনিস, যা মিটিয়ে দেয় ত্বকের একাধিক সমস্যা। নির্মূল করে ব্রণর সমস্যাও। জেনে নিন, গুড়ের সাথে কোন দুটি উপাদান মেশালেই হবে সমস্যার সমাধান!

১) গুড় ও অ্যালোভেরা জেল- গুড়ের সাথে যদি অ্যালোভেরা জেল মিশিয়ে ত্বকে প্রয়োগ করা যায় তাহলে, তা ত্বকের ব্রণর সমস্যা নির্মূল করতে পারে। পাশাপাশি ত্বকের কমলতা বজায় রাখে ও ত্বকের স্বাভাবিক উজ্জ্বলতা ফিরিয়ে আনতে সহায়তা করে।

একটি পাত্রে এক চামচ অ্যালোভেরা জেল, এক চামচ গুড়ের গুঁড়ো, এক চামচ মধু যদি একসাথে মিশিয়ে নিয়ে সেটি ত্বকে লাগানো হয় তাহলে ফল মিলবে অল্পদিনেই। এই প্রলেপ ত্বকের উপর লাগিয়ে ১৫ থেকে ২০ মিনিট রেখে দিতে হবে। এরপর হালকা গরম জল দিয়ে মুখ ভালো করে ধুয়ে নিলেই তফাৎ চোখে পড়বে।

২) গুড় ও নারকেল তেল- গুড়ের সাথে যদি নারকেল তেল মিশিয়ে নেওয়া হয় তাহলে, তা ত্বকের স্বাভাবিক আর্দ্রতা বজায় রাখার পাশাপাশি ত্বককে কোমল রাখে। জেনে নিন কিভাবে বানাবেন এই প্রলেপ।

একটি পাত্রে এক চামচ গুড়ের গুঁড়ো, হাফ চামচ তিলের তেল ও এক চামচ নারকেল তেল একসাথে মিশিয়ে নিয়ে তা ত্বকের উপর প্রয়োগ করতে হবে। আর এই প্রলেপ মুখে লাগিয়ে ১৫ থেকে ২০ মিনিট রেখে দিতে হবে। এরপর নির্ধারিত সময় অতিক্রান্ত হলে হালকা গরম জল দিয়ে ভালো করে ধুয়ে নিতে হবে মুখ। কয়েকদিন এই পদ্ধতিতে ত্বকের যত্ন নিলে তফাৎ নজরে আসবে নিজেরই।

Devparna Acharya

Published by
Devparna Acharya

Recent Posts

এপ্রিলেই বন্ধ লক্ষ্মীর ভাণ্ডার? ভোটের আগে বড় দুশ্চিন্তা, আসল সত্যিটা জানুন

পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন যত এগিয়ে আসছে, ততই বাড়ছে রাজনৈতিক উত্তাপ এবং সাধারণ মানুষের উদ্বেগ। বিশেষ…

April 1, 2026

LPG দামে আগুন! ইরান যুদ্ধের জেরে ২১৮ টাকা বৃদ্ধি, চাপে সাধারণ মানুষ

ইরানকে ঘিরে আন্তর্জাতিক উত্তেজনার প্রভাব এবার সরাসরি পড়ল ভারতের গ্যাসের বাজারে। হঠাৎ করেই বেড়ে গেল…

April 1, 2026

ভোটের আগে বাড়ল চাপ! ঋণকাণ্ডে সোহমকে নোটিস, হাইকোর্টে হাজিরার নির্দেশ

২৬-এর বিধানসভা নির্বাচন ঘিরে রাজ্যজুড়ে উত্তেজনা তুঙ্গে। ঠিক এই সময়েই আইনি জটে জড়ালেন অভিনেতা তথা…

April 1, 2026

Jio-Airtel কে টক্কর, 449 টাকাতেই ডেটার বন্যা! Vi আনলিমিটেড প্ল্যানে OTT ফ্রি

দেশের তৃতীয় বৃহত্তম টেলিকম সংস্থা Vodafone Idea (Vi) আবারও গ্রাহকদের চমকে দিল সস্তা অথচ ফিচার-প্যাকড…

April 1, 2026

IPL 2026 Point Table: ঝড় তুলেছে রাজস্থান! দেখুন কে কত নম্বরে, কারা এখনও শূন্যে

আইপিএল ২০২৬-এর উত্তেজনা ইতিমধ্যেই তুঙ্গে। টুর্নামেন্টের শুরুতেই একাধিক দল নিজেদের শক্তির প্রমাণ দিতে শুরু করেছে।…

April 1, 2026

কম খরচে দিঘা ভ্রমণ! বারাসাত থেকে ২০০ টাকার কমে পৌঁছে যান সমুদ্র শহরে

দিঘার নাম শুনলেই যেন মনটা খুশিতে ভরে ওঠে। গরমের ছুটি আসতেই বহু মানুষ সমুদ্রের টানে…

April 1, 2026