জীবনযাপন

Skin Care: ত্বকের যেকোন সমস্যা থেকে বাঁচতে ব্যবহার করুন এক চুটকি হলুদ, খরচ মাত্র ৩০ টাকা

বর্তমানের কর্মব্যস্ত জীবনে প্রতিদিন নিয়ম করে নিজের এবং ত্বকের যত্ন নেওয়া সম্ভব হয় না। তবে সম্ভব না হলেও কিছু কিছু ক্ষেত্রে নিতেই হয়। আর তা নাহলে ত্বক নিজের স্বাভাবিক উজ্জ্বলতা হারিয়ে ফেলে। দেখা দেয় নানা সমস্যাও। এক্ষেত্রে ব্রণ, চোখের তলায় কালি পরা কিংবা ত্বকের অপ্রত্যাশিত দাগের সমস্যা অন্যতম।

সুফল-

১) হলুদে কারকিউমিন নামের অ্যান্টিঅক্সিডেন্ট ও অ্যান্টি-ইনফ্লেমেটরি রয়েছে। এটি ত্বকের যেকোনো রকম সমস্যা দূর করতে সহায়তা করে থাকে।

২) হলুদে অ্যান্টিসেপ্টিক ও অ্যান্টি-ব্যাকটেরিয়াল গুণ বর্তমান রয়েছে। এটি ব্রণর সমস্যা দূর করার পাশাপাশি ত্বকের প্রদাহকে নিয়ন্ত্রণে রাখে।

৩) হলুদে অ্যান্টি-অক্সিডেন্ট বর্তমান থাকে, যা মেলানিন উৎপাদন নিয়ন্ত্রণ করে। আর সেই কারণবশতই ত্বকের দাগ দূর হয় অনেকটাই। পাশাপাশি ত্বক থেকে রোদের পোড়াভাবও দূর করে ‌

৪) হলুদে অ্যান্টি-ইনফ্লেমেটরি উপাদান ও স্কিন-লাইটিং’এর বৈশিষ্ট্য বর্তমান রয়েছে। এটি চোখের তলার কালি দূর করায় কার্যকরী।

হলুদযুক্ত ঘরোয়া ফেসপ্যাক-

১) মুলতানি মাটি, হলুদ ও গোলাপ জল: একটি পাত্রে পরিমাণ মতো মুলতানি মাটি, একেবারে সামান্য পরিমাণে হলুদ ও অল্প গোলাপ জল দিয়ে ভালো করে মিশিয়ে একটি প্রলেপ বানিয়ে নিতে হবে। এই প্রলেপ ত্বকের অতিরিক্ত তৈলাক্তভাব দূর করে ত্বকের স্বাভাবিক উজ্জ্বলতাকে বজায় রাখে।

২) চন্দন গুঁড়ো, হলুদ ও গোলাপ জল: একটি পাত্রে পরিমাণ মতো চন্দন গুঁড়ো, এক চিমটে হলুদ ও অল্পপরিমাণে গোলাপ জল দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে একটি প্রলেপ বানিয়ে নিতে হবে। এতে নিমের গুঁড়োও মেশানো যেতে পারে। এই প্রলেপ ত্বকের একাধিক সমস্যা দূর করতে সহায়তা করে থাকে‌।

৩) টকদই ও হলুদ: একটি পাত্রে পরিমাণমতো টকদই ও অল্পপরিমাণ হলুদ ভালো করে মিশিয়ে নিয়ে যদি ত্বকে ১০-১৫ মিনিট লাগিয়ে রাখা যায় তাহলে, তা ত্বকের উজ্জ্বলতা বাড়িয়ে তোলে। পাশাপাশি ত্বককে কোমল রাখতেও সহায়তা করে এটি।

Devparna Acharya

Published by
Devparna Acharya

Recent Posts

মাত্র ৯৯৭ টাকায় ১৫০ দিন নিশ্চিন্ত! BSNL প্ল্যানে আনলিমিটেড কলিং + ডেটা সুবিধা

টেলিকম বাজারে যেখানে প্রায় প্রতিমাসেই রিচার্জ করতে হচ্ছে, সেখানে দীর্ঘমেয়াদি প্ল্যানের চাহিদা দ্রুত বাড়ছে। এই…

April 9, 2026

PPF থেকে মাসে ৬১ হাজার টাকা! কীভাবে পাবেন এই নিশ্চিত পেনশন?

শেয়ার বাজারে ঝুঁকি নিতে না চাইলে সরকারি সুরক্ষিত বিনিয়োগ হিসেবে পাবলিক প্রভিডেন্ট ফান্ড (PPF) এখন…

April 9, 2026

ভাইরাল ভিডিও ঘিরে তুমুল বিতর্ক: হুমায়ুন কবীরকে নিয়ে তৃণমূলের বিস্ফোরক অভিযোগ

বিধানসভা নির্বাচন যত এগিয়ে আসছে, ততই উত্তপ্ত হয়ে উঠছে বাংলার রাজনৈতিক পরিস্থিতি। এই আবহেই সামনে…

April 9, 2026

হলদিয়া থেকে কড়া বার্তা: ‘যারা বাংলাকে লুটেছে, কাউকে ছাড়া হবে না’—প্রধানমন্ত্রীর হুঁশিয়ারি

পশ্চিমবঙ্গের রাজনীতিতে নতুন করে উত্তাপ ছড়াল হলদিয়ার জনসভা। সেখান থেকেই তৃণমূল সরকারের বিরুদ্ধে সরাসরি আক্রমণ…

April 9, 2026

লখনউ ম্যাচের আগে দুঃসংবাদ! নারিন-বরুণ খেলবেন কি না, ধোঁয়াশায় KKR

লখনউ সুপার জায়ান্টসের বিরুদ্ধে নামার আগে বড় ধাক্কা কলকাতা নাইট রাইডার্স শিবিরে। দলের দুই প্রধান…

April 9, 2026

আজও কলকাতায় বৃষ্টি! ইডেনে বাতিল হবে KKR Vs LSG ম্যাচ? দেখুন ওয়েদার রিপোর্ট

এবারের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে খুব একটা ভালো অবস্থায় নেই কলকাতা নাইট রাইডার্স। প্রথম তিন ম্যাচের…

April 9, 2026