চালু হতে পারে মেট্রো রেল ইঙ্গিত মুখ্যমন্ত্রীর, মানতে হবে বিশেষ বিধিনিষেধ
কলকাতা : গাইডলাইন মেনে আগামী ৭ সেপ্টেম্বর থেকে শুরু হতে চলেছে মেট্রো রেল পরিষেবা। মেট্রোরেল চালু করার বিষয়ে কি কি বিধিনিষেধ থাকবে তা ঠিক করবে বলেও জানিয়েছিলো রেল কর্তৃপক্ষ । এবার সেই নিয়ম কানুনের মধ্যে টোকেন ব্যবহারেও আপত্তি রয়েছে মেট্রো কর্তৃপক্ষের।
তাই টোকেন এড়াতে আগের তুলনায় স্মার্ট কার্ড ব্যবহারের ওপর নজর দিতে চলেছে কেন্দ্র। স্টেশনের বিভিন্ন প্রান্তে বসানো হয়েছে হ্যান্ড স্যানিটাইজার মেশিন। এছাড়া বাধ্যতামূলক করা হয়েছে মাস্ক এবং গ্লাভসের ব্যবহার। প্রতিটি স্টেশনে থাকবেন একজন চিকিৎসক। সামাজিক দূরত্ব বজায় রাখার জন্য ইতিমধ্যেই টিকিট কাউন্টারের সামনে দূরত্ব মেনে দাগ কাটাও হয়েছে।
সব স্মার্ট গেট না খুলে একটা করে স্মার্ট গেট অপারেট করা হবে। ষ্টেশনে ষ্টেশনে রাখা হবে তাপমাত্রা মাপার ব্যবস্থা এবং স্যানিটাইজার। তবে রেলমন্ত্রক না জানানো পর্যন্ত এসব কোনোকিছুই সম্ভব হবেনা। অবশ্য সোমবার এই নিয়ে রেল ও রাজ্য মধ্যে আলোচনা হতে পারে। তারপরেই জানা সম্ভব হবে গোটা বিষয়।
এছাড়াও পরবর্তী মাসের প্রথম দিন থেকে সামাজিক এবং ধর্মীয় সহ বিভিন্ন স্থানে ১০০ জন মানুষের জমায়েত করা যাবে বলে গতকালই জানিয়েছে কেন্দ্র। তবে সবক্ষেত্রেই কিছু বিশেষ বিধিনিষেধ মানতে হবে প্রত্যেককে।তবে এসবের পাশাপাশি কেন্দ্রের নির্দেশিকা অনুযায়ী ২১ সেপ্টেম্বর থেকে কনটেনমেন্ট জোনের বাইরে স্কুলের ক্ষেত্রে বেশকিছু নিয়মও শিথিল করা হবে।২১ সেপ্টেম্বর থেকে স্কুলে যেতে পারবেন শিক্ষক ও অশিক্ষক কর্মীরা। কিন্তু স্কুল যাওয়ার ক্ষেত্রে এবং ছোটোখাটো নানা কাজে শুধুমাত্র ৫০ শতাংশ শিক্ষক ও অশিক্ষক কর্মীদেরই দেওয়া হয়েছে ছারপত্র।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…