চিন: ভারতের মদতেই নাকি তিব্বতিরা চিনের বিরোধিতা করছে, এমনটাই মত চিনা প্রেসিডেন্ট শি জিনপিং-এর। এর আগেও বহুবার চিন এবং তিব্বতের শত্রুতার বিষয়টি জনসমক্ষে তুলে ধরেছিলেন জিনপিং। তার মতে তিব্বতিদের মনে চিনের প্রতি খারাপ ধারনা ঢুকানোর মূলে আছে ভারত। তাই তিব্বতকে জব্দ করতে শিক্ষা ও রাজনৈতিক পাঠে পরিবর্তন আনার সিদ্ধান্ত নিয়েছে জিনপিং। তিব্বতকে শিক্ষা দেওয়ার জন্য এবার নির্দিষ্ট কিছু পরামর্শও দিয়েছেন জিনপিং।
শনিবারের বৈঠকে জিনপিং জানান এবার তিব্বতকে শিক্ষা দেবে বেজিং। এছাড়াও তিব্বতের যুবসমাজকে বিচ্ছিন্নতাবাদ বিরোধী পাঠ পড়ানোর কথা ভাবছে তারা। পড়াশোনার মাধ্যমে স্কুল ও কলেজের বই, খাতার মাধ্যমে তিব্বতে চিনা কমিউনিষ্ট পার্টির ভিত শক্ত করতেই এই নতুন রাস্তা বেছে নিয়েছে জিনপিং।
এখানেই শেষ নয়, স্কুলের বই খাতা থেকে শুরু করে রাজনৈতিক বিষয় এবং সর্বশেষে তিব্বতকে চিনের অবিচ্ছেদ্য অংশ করার জন্য যা যা করা দরকার ঠিক তাই তাই করবেন বলে জানিয়েছেন চিনা প্রেসিডেন্ট শি জিনপিং।
এবার আসা যাক, চিন এবং তিব্বতের লড়াইয়ের ইতিহাসে। ১৯০৯ সালে মঞ্চু সম্রাটের তিব্বত দখলের পর সে সময়ের দলাই লামা ভারতে আশ্রয় নেন। পরে অবশ্য তিনি দেশে ফিরে যান। এরপরেই তিনি তিব্বতকে চিনা আগ্রাসন থেকে মুক্ত করে ‘স্বাধীন রাষ্ট্র’ ঘোষণা করেন। আর সেদিন থেকেই চিন এবং তিব্বতের মধ্যে একপ্রকার খণ্ড যুদ্ধ শুরু হয় যায়। যার রেশ এখনো পর্যন্ত অব্যাহতই রয়ে গেছে। আর সেই বিষয়কে উস্কানি দিয়ে আরো একবার চিনকে জব্দ করতে মরিয়া হয়ে উঠেছে চিন।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…