রাজ্য

হলদিয়ার সভা থেকে মুখ্যমন্ত্রী মমতাকে নিয়ে কী কী বললেন স্মৃতি ইরানি? জানুন

আজকে হলদিয়া মহকুমা শাসকের অফিসে গিয়ে নন্দীগ্রাম আসনের জন্য মনোনয়নপত্র জমা দিতে চলেছেন বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারী। তাকে সঙ্গ দিতে এসেছেন তিনজন কেন্দ্রীয় মন্ত্রী। এদের মধ্যে আছেন বাবুল সুপ্রিয়, যিনি নিজেও আসানসোলের সাংসদ। এছাড়াও আছেন স্মৃতি ইরানি এবং পেট্রোলিয়াম মন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। তিনজনের উপস্থিতিতেই শুভেন্দু অধিকারী মনোনয়নপত্র জমা দিতে চলেছেন।

ইতিমধ্যেই জানকীনাথ মন্দিরে পূজো সেরে হলদিয়ার উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছেন শুভেন্দু অধিকারী। জানা যাচ্ছে আর কিছুক্ষণের মধ্যেই তিনি হলদিয়া পৌঁছে যাবেন। মনোনয়নপত্র জমা দেওয়ার আগে তিনি একটি রোড শো করতে চলেছেন বলে খবর। এই রোড শো তে উপস্থিত থাকবেন এই তিনজন মন্ত্রী।

তার আগে হলদিয়াতে সভা করলেন কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি। সেই সভা থেকে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কে কড়া ভাষায় আক্রমণ করলেন তিনি। স্মৃতি ইরানি বললেন, “বাংলার মানুষ কোন মেয়েকে ভোট দেবে, যে ৮০ বছরের মা’কে মেরে একাকার করে দেয়? কোন মেয়েকে ভোট দেবে, যে BJP কর্মীদের মেরে গাছে ঝুলিয়ে দেয়? যে সরস্বতী পুজো হতে দেয় না, মা দুর্গার মূর্তি বিসর্জন হতে দেয় না, তাঁকে ভোট দেবে বাংলার মানুষ?”

বিজেপিতে যাবার পর থেকেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে একের পর এক আক্রমণ করেছেন শুভেন্দু অধিকারী। তারপরে যখন তিনি নন্দীগ্রামে প্রার্থী হলেন তারপর তার বিরুদ্ধে বহিরাগত কার্ড খেলা শুরু করেন শুভেন্দু। শুভেন্দুর মন্তব্যের পাল্টা মন্তব্য করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তার পরবর্তীতে নন্দীগ্রামে জনসংযোগ করার সময় গভীর ভাবে আহত হয়েছেন মমতা। বর্তমানে তিনি এসএসকেএম হাসপাতালে ভর্তি। যদিও, এই হামলা নিয়ে কোনরূপ মন্তব্য করতে চাননি বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারী।

John Fabian

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026